‘পুজো বলতে ওদের কষ্ট!’ ‘শারদোৎসব’ বিতর্ক ও গণেশ পুজো নিয়ে সোচ্চার শুভেন্দু

‘পুজো বলতে ওদের কষ্ট!’ ‘শারদোৎসব’ বিতর্ক ও গণেশ পুজো নিয়ে সোচ্চার শুভেন্দু

কলকাতা: ‘পুজো’ শব্দ ব্যবহার এবং গণেশ পুজো উদযাপন ঘিরে রাজনৈতিক সমীকরণ উত্তপ্ত করে তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘে গণেশ পুজোর উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে তিনি কমিউনিস্ট ঘরানার নেতাদের তীব্র সমালোচনা করেন।

বামপন্থীদের চ্যালেঞ্জ ও নবান্নে আমন্ত্রণ শুভেন্দুর দাবি, পুজো শব্দ ব্যবহারে আপত্তি তুলে সকাল থেকেই তাঁকে কটাক্ষ করা হচ্ছে। তিনি বলেন, “কমিউনিস্ট ঘরানার লোকেদের পুজো বলতেই কষ্ট হয়। পুজো কেন বলছি, তা নিয়ে আমাকে গালাগালি করা হচ্ছে।” এই আবহেই বাম নেতাদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে তিনি নবান্নে আয়োজিত বিশ্বকর্মা পুজোয় একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়ার আহ্বান জানান।

‘মহারাষ্ট্রের পুজো’ বিতর্কের জবাব গণেশ পুজোকে ‘মহারাষ্ট্রের উৎসব’ বলে বিরোধীদের সমালোচনার কড়া জবাব দিয়ে তিনি জানান, বাংলায় এখন ঘরে ঘরে কোজাগরী লক্ষ্মীপুজোর মতো গণেশ পুজো হচ্ছে। হিন্দিভাষী, বাঙালি, বিহারী ও গুজরাটিদের মধ্যে রাজনীতির স্বার্থে যে কৃত্রিম প্রাচীর তুলে রাখা হয়েছিল, তা এখন ভেঙে পড়েছে। শুভেন্দুর স্পষ্ট বার্তা, “আমরা সবাই সনাতনী, সবাই ভারতীয়।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *