সিবিএফসিতে প্রসেনজিৎ-প্রীতি-সুনীল! পুনর্গঠিত সেন্সর বোর্ডে তারার মেলা
September 17, 20261:22 pm

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনে নতুন করে পুনর্গঠিত হলো ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ বা সিবিএফসি (CBFC)। সিনেমাটোগ্রাফ অ্যাক্টের আওতায় গঠিত ১৮ সদস্যের এই নতুন কমিটি আগামী তিন বছর দায়িত্ব সামলাবে। এই বোর্ডে বিনোদন ও সংস্কৃতি জগতের একাধিক প্রভাবশালী মুখ জায়গা করে নিয়েছেন, যেখানে টলিউডের প্রতিনিধি হিসেবে বড় চমক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
নতুন কমিটিতে যাঁরা স্থান পেলেন:
- টলিউড: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
- বলিউড ও টেলিভিশন: প্রীতি জিন্টা, সুনীল শেট্টি, পঙ্কজ ত্রিপাঠী, রূপালি গঙ্গোপাধ্যায় এবং পল্লবী জোশী
- সঙ্গীত ও পরিচালনা: গ্র্যামি-জয়ী রিকি কেজ, পরিচালক প্রিয়দর্শন এবং গায়ক হংসরাজ হংস
জাতীয় স্তরের এই বোর্ডে অন্তর্ভুক্তি নিয়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, কাজের স্বীকৃতি হিসেবে এই দায়িত্ব পেয়ে তিনি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। চার দশকের বেশি সময় ধরে প্রায় চারশো চলচ্চিত্রে অভিনয় এবং সম্প্রতি ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত হওয়ার পর, প্রসেনজিতের এই প্রাপ্তিকে সমগ্র বাংলা চলচ্চিত্র শিল্পের জন্য এক বিরাট মাইলফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা।