রেল সুরক্ষায় জিরো টলারেন্স! জিএম গীতিকা পাণ্ডের কড়া বার্তা

রেল সুরক্ষায় জিরো টলারেন্স! জিএম গীতিকা পাণ্ডের কড়া বার্তা

ট্রেন চলাচলে যাত্রী নিরাপত্তা ও পরিকাঠামো উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ‘জিরো টলারেন্স’ নীতি বহাল রাখার স্পষ্ট নির্দেশ দিল পূর্ব রেল। সম্প্রতি ফেয়ারলি প্লেসে আয়োজিত উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠকে পূর্ব রেলওয়ের জেনারেল ম্যানেজার শ্রীমতী গীতিকা পাণ্ডে বিভাগীয় প্রধান এবং চার ডিভিশনের ডিআরএম-দের উপস্থিতিতে সুরক্ষা কাজের পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেন।

ডিভিশনভিত্তিক পরিকাঠামো উন্নয়ন:

  • শিয়ালদহ ও আসানসোল: নৈহাটিতে স্লিপার ও ইউনিম্যাট ট্যাম্পিং, নিউ আলিপুর ইয়ার্ড এবং অণ্ডাল-সীতারামপুরে ডায়মন্ড ক্রসিং নবীকরণের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পাশাপাশি, বারাসাত ট্র্যাকশন সাব-স্টেশনে ৬৬০০ KVAR ক্যাপাসিটর ব্যাংক চালু হওয়ায় সিস্টেমে ভোল্টেজ প্রোফাইলের ব্যাপক উন্নতি হয়েছে। সিগন্যাল ব্যবস্থা সুরক্ষায় আসানসোলে বসানো হয়েছে টাইমার যুক্ত বিশেষ ফ্যান।
  • হাওড়া ও মালদা: ওভারহেড তারের সমস্যামুক্ত রাখতে হাওড়া ডিভিশনে আনা হয়েছে আধুনিক জিপিএস (GPS) সুবিধাযুক্ত টাওয়ার ওয়াগন। অন্যদিকে, মালদা ডিভিশনে ৬টি সুইচ এক্সপ্যানশন জয়েন্ট নবীকরণ ও বারহারওয়া জংশনে সুরক্ষামূলক লেআউট সংশোধন করা হয়েছে।

মূলধনী ব্যয়ের (CAPEX) সঠিক ব্যবহার নিশ্চিত করে নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্ত যাত্রী স্বাচ্ছন্দ্যমুখী প্রকল্প শেষ করার নির্দেশ দিয়েছেন জেনারেল ম্যানেজার। ট্রেন পরিচালনায় নিরাপত্তা রক্ষায় কোনো রকম শিথিলতা বা ত্রুটি যে বরদাস্ত করা হবে না, রেল কর্তৃপক্ষের এই বার্তায় তা পুন রায় পরিষ্কার করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *