নোয়েল টাটার বিরোধিতা সত্ত্বেও বড় সিদ্ধান্ত! টাটা সন্সের প্রধান পদে ফের এন চন্দ্রশেখরন

নোয়েল টাটার বিরোধিতা সত্ত্বেও বড় সিদ্ধান্ত! টাটা সন্সের প্রধান পদে ফের এন চন্দ্রশেখরন

দেশের অন্যতম বৃহত্তম শিল্পগোষ্ঠী টাটা সন্সের (Tata Sons) শীর্ষ নেতৃত্বে বজায় রইল ধারাবাহিকতা। বৃহস্পতিবার অনুষ্ঠিত বোর্ডের এক গুরুত্বপূর্ণ বৈঠকে চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের মেয়াদ আরও ৫ বছরের জন্য বাড়ানোর বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বোর্ডের অন্দরে চরম নাটকীয়তা এই সিদ্ধান্ত ঘিরে সংস্থার অন্দরে জল্পনা চরমে পৌঁছেছে। সূত্রের খবর, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগ সংক্রান্ত প্রস্তাবের বিরুদ্ধে ভোট দিয়েছেন টাটা ট্রাস্টের চেয়ারম্যান নোয়েল টাটা। ফলে সিদ্ধান্তের পাশাপাশি বোর্ডের অন্দরের সমীকরণ নিয়েও চর্চা শুরু হয়েছে।

অনিচ্ছা সত্ত্বেও রাজি চন্দ্রশেখরন মেয়াদ শেষের পর তিনি আর পদে থাকতে চাননি। তবে সংস্থার নোমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (NRC)-র বিশেষ অনুরোধেই তিনি দায়িত্ব চালিয়ে যেতে রাজি হন। ২০১৭ সাল থেকে টাটা সন্সের নেতৃত্ব দেওয়া চন্দ্রশেখরনের অভিজ্ঞতার ওপরই এই মুহূর্তে সবচেয়ে বেশি ভরসা রাখছে বোর্ড।

মেয়াদ বাড়ানোর আসল কারণ: আইপিও ও আরবিআই-এর নির্দেশ টাটা সন্সের সম্ভাব্য আইপিও (IPO) বা শেয়ার বাজারে তালিকাভুক্তির জট কাটাতেই নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখা জরুরি ছিল।

  • আরবিআই-এর নিয়ম: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)-র নির্দেশিকা অনুযায়ী টাটা সন্সকে ‘আপার লেয়ার এনবিএফসি’ হিসেবে গণ্য করা হচ্ছে।
  • আবেদন খারিজ: কোর ইনভেস্টমেন্ট কো ম্পা নি হিসেবে নিজেদের নথিভুক্তিকরণ বাতিল করার আবেদন জানিয়েছিল সংস্থাটি, যা আরবিআই খারিজ করে দেয়।
  • পরবর্তী পদক্ষেপ: ফলে টাটা সন্সের শেয়ার বাজারে তালিকাভুক্ত হওয়া বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে।

টিসিএস, টাটা মোটরস, টাটা স্টিল এবং এয়ার ইন্ডিয়ার মতো দানবাকৃতি প্রতিষ্ঠানের মূল অভিভাবক টাটা সন্স। এই জটিল আর্থিক ও আইনি পরিস্থিতি সামলে আইপিও আনার চ্যালেঞ্জ চন্দ্রশেখরনের নেতৃত্বেই পার করতে চাইছে টাটা গোষ্ঠী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *