উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত! ‘ঘাসফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা কমিশনের

উপনির্বাচনের আগে বড় সিদ্ধান্ত! ‘ঘাসফুল’ প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা কমিশনের

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনের ঠিক আগেই রাজ্য রাজনীতিতে বড় মোড়। ঘাসফুল (জোড়া ফুল) প্রতীক এবং ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নামটি আপাতত ব্যবহার করতে পারবে না কোনও গোষ্ঠীই। নির্বাচন কমিশনের এই অন্তর্বর্তী নির্দেশের পর নতুন বিকল্প নাম ও প্রতীকের তালিকা কমিশনে জমা দিলেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও তাঁর শিবিরের নেতারা।

ঋতব্রতদের পাঠানো তালিকায় কী কী রয়েছে?

  • প্রস্তাবিত দলের নাম: জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস অথবা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস।
  • পছন্দের প্রতীক: ‘খাম’, ‘টর্চ’ এবং ‘ব্ল্যাকবোর্ড’।

নির্বাচন কমিশনের অন্তর্বর্তী নির্দেশ আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম এবং রেজিনগরে বিধানসভার উপনির্বাচন। জোড়া ফুল প্রতীক এবং দলীয় নামের আসল দাবিদার কে, তা নিয়ে তরজা চলায় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে—আপাতত কোনও পক্ষকেই ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’ নাম বা আসল প্রতীক ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। দুই শিবিরের জন্যই বিকল্প নাম ও চিহ্নের সুযোগ রাখা হয়েছে।

মমতা শিবিরের পদক্ষেপ ঋতব্রতদের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফেও নতুন প্রতীক ও নামের প্রস্তাব কমিশনে পাঠানো হয়েছে। ঋতব্রতপন্থী বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় জানান, “কমিটির বৈঠকে সিদ্ধান্ত নিয়ে আমরা ২টি সম্ভাব্য নাম ও ৩টি প্রতীকের তালিকা পাঠিয়েছি। এবার নির্বাচন কমিশন ঠিক করবে আমাদের কী নাম ও প্রতীক দেওয়া হবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *