জোড়াফুল হাতছাড়া! মধ্যরাতেই কমিশনকে চিঠি মমতার, বড় পদক্ষেপের পথে কালীঘাট

জোড়াফুল হাতছাড়া! মধ্যরাতেই কমিশনকে চিঠি মমতার, বড় পদক্ষেপের পথে কালীঘাট

নির্বাচন কমিশনের এক নজিরবিহীন সিদ্ধান্তে উত্তাল রাজ্য রাজনীতি। বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের দলীয় নাম এবং ‘জোড়াফুল’ প্রতীক ফ্রিজ় বা স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। ফলে আসন্ন রেজিনগর এবং নন্দীগ্রামের উপনির্বাচনে জোড়াফুল চিহ্নে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না তৃণমূলের কোনো শিবিরই। এমনকি ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামটিও ব্যবহার করা যাবে না।

কমিশনের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ ‘অবৈধ’ বলে দাবি করেছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, কমিশনের রায়ে ক্ষুব্ধ খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কালীঘাট-শিবির খুব শীঘ্রই আদালতের দ্বারস্থ হতে চলেছে বলে জানা গিয়েছে।

মধ্যরাতেই বিকল্প নাম ও প্রতীক জমা মমতার নন্দীগ্রাম ও রেজিনগরে প্রার্থী ঘোষণা হয়ে গেলেও প্রতীক বিতর্কের কারণে মনোনয়নপত্রের স্ক্রুটিনি প্রক্রিয়া আটকে রয়েছে। তাই সময় নষ্ট না করে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার মধ্যেই কমিশনকে নিজেদের পছন্দের ৩টি বিকল্প প্রতীক ও নাম পাঠিয়ে দিয়েছে মমতা-শিবির।

উল্লেখ্য, নির্বাচন কমিশন শুক্রবার সকাল ১১টার মধ্যে ফ্রি-প্রতীকের তালিকা থেকে বিকল্প ৩টি নাম ও প্রতীক জমা দেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছিল। মমতা-শিবির রাতেই চিঠি পাঠালেও, অপর পক্ষ অর্থাৎ ঋতব্রত-শিবির শুক্রবার সকাল ১১টার মধ্যেই তাদের সিদ্ধান্ত জানাবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *