১৫ অক্টোবর থেকে UPI-তে নতুন নিয়ম! আপনার পকেটে কি টান পড়বে? জেনে নিন বিস্তারিত

ডিজিটাল ইন্ডিয়ায় UPI ব্যবহারকারীদের জন্য অত্যন্ত জরুরি খবর! আগামী ১৫ অক্টোবর ২০২৬ থেকে চালু হতে চলেছে UPI-এর নতুন ‘মার্চেন্ট ডিসকাউন্ট রেট’ (MDR) ফ্রেমওয়ার্ক। সম্প্রতি কেন্দ্রীয় অর্থ মন্ত্রক তাদের অফিসিয়াল ‘X’ (টুইটার) হ্যান্ডেলে এই নতুন নিয়মের ঘোষণা দিয়েছে।
তবে ভয় পাওয়ার কিছু নেই! সাধারণ গ্রাহকদের জন্য UPI পেমেন্ট আগের মতোই ১০০% বিনামূল্যে থাকবে। নতুন এই নিয়ম মূলত ২০০০ টাকার ওপর নির্দিষ্ট কিছু ব্যবসায়িক (P2M) লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য।
সাধারণ মানুষের পকেটে কি প্রভাব পড়বে? একদমই না! অর্থ মন্ত্রক স্পষ্ট জানিয়ে দিয়েছে, নতুন চার্জের বোঝা শুধুই ব্যবসায়ী ও মার্চেন্ট ইকোসিস্টেমের জন্য। Google Pay, PhonePe বা কোনো ব্যাংক গ্রাহকদের থেকে বাড়তি বা হিডেন চার্জ নিতে পারবে না। এমনকি ব্যবসায়ীরাও এই চার্জ গ্রাহকের থেকে তুলতে পারবেন না। দেশে হওয়া মোট UPI লেনদেনের প্রায় ৯৬ শতাংশই এই নিয়মের বাইরে থাকবে।
ছোট দোকানদারদের জন্য বড় স্বস্তি
যেসব ছোট ব্যবসায়ী বা দোকানদারের (P2PM ক্যাটাগরি) কিউআর (QR) কোডের মাধ্যমে মাসে সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আয় হয়, তাঁদের এই নিয়ম থেকে পুরোপুরি ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ, পাড়ার মোড়ের দোকান বা ছোট ব্যবসায়ীদের কোনো বাড়তি ফি দিতে হবে না।
কোন ১০টি ক্ষেত্রে MDR চার্জ কার্যকর হবে? (২,০০০ টাকার ওপর লেনদেনে)
অর্থ মন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী, ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ১০টি মার্চেন্ট ও সেক্টরাল লেনদেনে এই চার্জ প্রযোজ্য:
- সাধারণ মার্চেন্ট পেমেন্ট: শপিং মল বা বড় দোকানে ২,০০০ টাকার বেশি কেনাকাটায় ০.৪% চার্জ থাকবে (সর্বোচ্চ ফি ৩০০ টাকা পর্যন্ত)।
- রেলওয়ে টিকিট বুকিং: ফ্ল্যাট ৫ টাকা চার্জ।
- মোবাইল ও টেলিকম রিচার্জ: ফ্ল্যাট ৫ টাকা চার্জ।
- ইন্সুরেন্স প্রিমিয়াম: ফ্ল্যাট ৫ টাকা চার্জ।
- জ্বালানি (পেট্রোল/ডিজেল): ফ্ল্যাট ৫ টাকা চার্জ।
- কৃষি সামগ্রী (বীজ/সার): ফ্ল্যাট ৫ টাকা চার্জ।
- মিউচুয়াল ফান্ড বিনিয়োগ: ০.২% MDR চার্জ (সর্বোচ্চ ৩০০ টাকা)।
- সিকিউরিটিজ লেনদেন: ০.২% MDR চার্জ (সর্বোচ্চ ৩০০ টাকা)।
- স্টকব্রোকার পেমেন্ট: ০.২% MDR চার্জ (সর্বোচ্চ ৩০০ টাকা)।
- শেয়ার বাজারের ডিলার পেমেন্ট: ০.২% MDR চার্জ (সর্বোচ্চ ৩০০ টাকা)।
এক নজরে মনে রাখুন— আপনি যদি সাধারণ কেনাকাটা করেন, বন্ধুদের টাকা পাঠান বা ২০০০ টাকার নিচে লেনদেন করেন, তবে আপনার জন্য UPI সম্পূর্ণ ফ্রি!