বিয়ের পর পদবী না বদলালেই ভাঙবে সংসার? আন্তর্জাতিক গবেষণায় চাঞ্চল্যকর দাবি!

বিয়ের পর পদবী না বদলালেই ভাঙবে সংসার? আন্তর্জাতিক গবেষণায় চাঞ্চল্যকর দাবি!

‘নামে কী আসে যায়?’— শেক্সপিয়রের এই অমর বাণী আমরা দৈনন্দিন জীবনে বহুবার আওড়ে থাকি। কিন্তু সাম্প্রতিক এক আন্তর্জাতিক গবেষণা বলছে, দাম্পত্য জীবনের স্থায়িত্বের ক্ষেত্রে নামের পেছনের পদবীটি কিন্তু মোটেই ফেলনা নয়! বিয়ের পর স্বামী ও স্ত্রী যদি নিজেদের আলাদা পদবী বা টাইটেল বজায় রাখেন, তবে তাঁদের বিচ্ছেদের আশঙ্কা বহুগুণ বেড়ে যায়— এমনটাই দাবি করা হয়েছে সাম্প্রতিক এক রিপোর্টে।

‘ইনস্টিটিউট ফর ফ্যামিলি স্টাডিজ’ (Institute for Family Studies)-এর তৈরি এই চাঞ্চল্যকর প্রতিবেদনে উঠে এসেছে এক পরিসংখ্যান। সেখানে বলা হয়েছে, যেসব দম্পতি বিয়ের পর একই পদবী ব্যবহার করেন না বা স্ত্রী নিজের আগের পদবীই রেখে দেন, তাঁদের ডিভোর্সের সম্ভাবনা সাধারণ দম্পতিদের চেয়ে প্রায় ৫০ শতাংশ বেশি।

গবেষকরা বিশ্বখ্যাত ‘পিউ রিসার্চ সেন্টার’ (Pew Research Center)-এর ২০২৩ সালের তথ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ‘টেক্সাস ডিভোর্স রেকর্ডস’-এর বিপুল ডেটা বিশদভাবে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

বর্তমান আধুনিক সমাজে বিয়ের পরেও নারীদের নিজস্ব পারিবারিক পরিচয় বা স্বাধীন পদবী ধরে রাখার প্রবণতা ক্রমেই বাড়ছে। কিন্তু এই সামাজিক পরিবর্তনের সঙ্গে দাম্পত্য সম্পর্কের স্থায়িত্বের সমীকরণটি ঠিক কী? আন্তর্জাতিক এই সমীক্ষা সামনে আসার পর থেকেই বিশ্বজুড়ে সমাজবিজ্ঞানী ও গবেষকদের মধ্যে তুমুল বিতর্ক ও চর্চা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *