ট্রেনের জল ও খাবার কতটা নিরাপদ? পূর্ব রেলের মেগা অভিযানে সামনে এল চাঞ্চল্যকর তথ্য!

ট্রেনের জল ও খাবার কতটা নিরাপদ? পূর্ব রেলের মেগা অভিযানে সামনে এল চাঞ্চল্যকর তথ্য!

রেলযাত্রীদের স্বাস্থ্য ও নিরাপত্তার কথা মাথায় রেখে এক অভূতপূর্ব পদক্ষেপে নেমেছে পূর্ব রেলওয়ে। ট্রেনের খাবার ও পানীয় জল কতটা নিরাপদ, তা খতিয়ে দেখতে সম্প্রতি এক সপ্তাহব্যাপী বিশাল পরিচ্ছন্নতা ও নজরদারি অভিযান চালিয়েছে কর্তৃপক্ষ। গত ১৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত পূর্ব রেলের অধীনে থাকা সমস্ত স্টেশন, প্ল্যাটফর্ম এবং খাদ্য সরবরাহ কেন্দ্রগুলিতে একযোগে চলে এই আকস্মিক পরিদর্শন।

পানীয় জলের মান বিচারে ১,৬০০-র বেশি পরীক্ষা স্টেশন ও ট্রেনের সংগৃহীত জলের গুণমান ঠিক রয়েছে কি না, তা যাচাই করতে সাঁড়াশি অভিযান চালানো হয়। এই সময়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্টেশন থেকে সংগৃহীত মোট ১৩২টি জলের নমুনার মাইক্রোবায়োলজিক্যাল ও ব্যাকটেরিয়াঘটিত ল্যাব পরীক্ষা করা হয়েছে।

জল সরবরাহ ব্যবস্থায় জীবাণুমুক্তকরণ ঠিকমতো হচ্ছে কি না এবং ক্লোরিনের ভারসাম্য বজায় রয়েছে কি না, তা নিশ্চিত করতে পরিচালিত হয়েছে ১,৬৫৯টি রেসিডুয়াল ক্লোরিন টেস্ট। এর পাশাপাশি জলের মান নিয়ে কোনো আপস না করতে ৫টি বিশেষ রাসায়নিক বিশ্লেষণও করা হয়েছে।

খাবারের মানে কড়া নজর কেবল জলই নয়, যাত্রীদের পরিবেশন করা খাবারের মান নিশ্চিত করতেও কঠোর অবস্থান নিয়েছে রেল কর্তৃপক্ষ। প্ল্যাটফর্মের স্টল ও ট্রেনের প্যান্ট্রি কার থেকে সংগৃহীত ২৯টি খাবারের নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে পরীক্ষানিরীক্ষার জন্য।

পূর্ব রেলের বক্তব্য, এটি নিছক কোনো রুটিন পরিদর্শন নয়। ক্যাটারিং কর্মীদের সঠিক স্বাস্থ্যবিধি মানতে সচেতন করা, খাবার তৈরি ও সংরক্ষণে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সর্বপরি যাত্রীদের সুস্থ রাখাই এই অভিযানের মূল লক্ষ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *