‘ছবি তোলার আগেই সাবধান!’ বিজেপি বিধায়ক-সাংসদদের কড়া বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের

‘ছবি তোলার আগেই সাবধান!’ বিজেপি বিধায়ক-সাংসদদের কড়া বার্তা কেন্দ্রীয় নেতৃত্বের

আসন্ন নির্বাচনের সলতে পাকানো শুরু হতেই দলীয় সংগঠনে শৃঙ্খলার রাশ শক্ত করতে নামল বিজেপি নেতৃত্ব। সম্প্রতি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক নীতিন নবীন বিধায়ক ও সাংসদদের নিয়ে এক হাইভোল্টেজ বৈঠক করেন। যেখানে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, সংগঠনের নিয়মকানুন মেনে সাধারণ মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে চলতে হবে। একইসঙ্গে যে কোনও ধরনের বিতর্ক এড়িয়ে চলতে জারি করা হয়েছে কড়া গাইডলাইন।

কেন্দ্রীয় নেতৃত্বের দেওয়া মূল নির্দেশিকাগুলি দেখে নিন:

  • কার্যালয়ে উপস্থিতি ও রেজিস্টার রাখা: এলাকার মানুষের সমস্যা শুনতে দলীয় কার্যালয়ে (সুভাষচন্দ্র বসু কার্যালয়) নিয়ম করে বসতেই হবে জনপ্রতিনিধিদের। প্রতিদিন কতজন কর্মী বা সাধারণ মানুষ দেখা করতে আসছেন, তার সঠিক হিসাব বা রেজিস্টার মেইনটেন করা এখন বাধ্যতামূলক।
  • ছবি তোলার আগে ‘ব্যাকগ্রাউন্ড চেক’: হুটহাট যে কারও সঙ্গে ফ্রেমে বন্দি হওয়া যাবে না! জনপ্রতিনিধিদের সঙ্গে কেউ ছবি তুলতে এলে, সেই ব্যক্তির অতীত বা কোনও অপরাধমূলক কাজের রেকর্ড রয়েছে কি না, তা নিয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে।
  • ব্যক্তিগত প্রচার নয়, আগে দল: নিজেদের ব্যক্তিগত প্রচারের আলোয় রাখার চেয়ে দলের নীতি ও আদর্শকে সবার আগে অনুধাবন করার নির্দেশ দেওয়া হয়েছে।
  • টিকিটের নামে দালালি রুখতে চরম বার্তা: সামনেই পুরনিগম নির্বাচন। এই নির্বাচনে টিকিট পাইয়ে দেওয়ার নামে কোনো প্রভাব খাটানো বা মধ্যস্থতা বরদাস্ত করবে না দল। টিকিট দেওয়া হবে সম্পূর্ণ যোগ্যতা ও মেধার বিচারে। যদি কেউ টিকিট দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণার চেষ্টা করেন, তবে তাঁদের সঙ্গে কোনও তর্ক-বিতর্কে না গিয়ে সোজা বলতে হবে— “আসুন, সবাই মিলে একসঙ্গে দলের জন্য কাজ করি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে দলের ভিতরের গাফিলতি ও বিতর্ক দূর করে স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতেই কেন্দ্রীয় নেতৃত্বের এই কড়া পদক্ষেপ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *