২০২৬ দুর্গোৎসবে ঘোড়ায় আগমন উমার! জানুন প্রাচীন ও বিশুদ্ধ সিদ্ধান্তের সঠিক পুজো পঞ্জিকা

২০২৬ দুর্গোৎসবে ঘোড়ায় আগমন উমার! জানুন প্রাচীন ও বিশুদ্ধ সিদ্ধান্তের সঠিক পুজো পঞ্জিকা

উৎসবপ্রেমী বাঙালির মনে এখনই উঁকি দিচ্ছে প্রশ্ন— ২০২৬ সালের দুর্গাপুজো কবে এবং দেবীর যানবাহনই বা কী? শাস্ত্র মতে, ২০২৬ সালের শারদোৎসবে মা দুর্গার মর্ত্যে আগমন ঘটছে ঘোটকে বা ঘোড়ায় (যা কিছুটা অস্থিরতার বার্তা বহন করে) এবং প্রস্থান নৌকায় (যা শস্যবৃদ্ধি ও সমৃদ্ধির প্রতীক)।

উৎসবের দিনগুলিতে অঞ্জলি ও পুজোর সঠিক সময় নিয়ে প্রাচীন ও বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার মধ্যে সময়ের কিছু পার্থক্য রয়েছে। নিচে দুই পঞ্জিকা অনুযায়ী সহজ সময়সূচি দেওয়া হলো:

১. প্রাচীন পঞ্জিকা অনুযায়ী পুজোর সময়সূচি:

  • দুর্গা ষষ্ঠী (১৬-১৭ অক্টোবর): ১৬ অক্টোবর (শুক্রবার) রাত ১:৪২ মিনিটে ষষ্ঠী শুরু। সন্ধ্যায় অধিবাস। ১৭ অক্টোবর রাত ৩:৪৬-এ ষষ্ঠী শেষ।
  • মহা সপ্তমী (১৭-১৮ অক্টোবর): ১৭ অক্টোবর (শনিবার) সকাল ৭:০৪-এর পর নবপত্রিকা প্রবেশ ও সপ্তমী পুজো। তিথি শেষ ১৮ অক্টোবর সকাল ৫:৫৩-এ।
  • মহাষ্টমী ও সন্ধিপুজো (১৮-১৯ অক্টোবর): ১৮ অক্টোবর (রবিবার) সকাল ৫:৫৩-এ অষ্টমী শুরু। সন্ধিপুজো: ১৯ অক্টোবর (সোমবার) সকাল ৭:২৬ থেকে ৮:১৪ মিনিট পর্যন্ত। (বলিদান: সকাল ৭:৫০)।
  • মহানবমী (১৯-২০ অক্টোবর): ১৯ অক্টোবর সকাল ৭:৫০ থেকে ২০ অক্টোবর সকাল ৯:৩১ পর্যন্ত।
  • বিজয়া দশমী (২০ অক্টোবর): ২০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯:৩১-এ দশমী শুরু। সকাল ৮:৩১-এর মধ্যে বিহিত পুজো ও বিসর্জন প্রশস্ত।

২. বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী পুজোর সময়সূচি:

  • দুর্গা ষষ্ঠী (১৫-১৬ অক্টোবর): ১৫ অক্টোবর (বৃহস্পতিবার) রাত ৩:২৬-এ ষষ্ঠী তিথি শুরু।
  • মহা সপ্তমী (১৭ অক্টোবর): ১৭ অক্টোবর ভোর ৫:৫৫-এ সপ্তমী শুরু, শেষ ১৮ অক্টোবর সকাল ৮:২৯-এ। ভোর ৫:২৯-এর মধ্যে নবপত্রিকা প্রবেশ।
  • মহাষ্টমী ও সন্ধিপুজো (১৮-১৯ অক্টোবর): ১৮ অক্টোবর সকাল ৮:২৯-এ অষ্টমী শুরু। সন্ধিপুজো: ১৯ অক্টোবর (সোমবার) সকাল ১০:২৮ থেকে ১১:১৬ মিনিট পর্যন্ত। (বলিদান: সকাল ১০:৫২)।
  • মহানবমী (১৯-২০ অক্টোবর): ১৯ অক্টোবর সকাল ১০:৫২ থেকে ২০ অক্টোবর রাত ১২:৫১ পর্যন্ত।
  • বিজয়া দশমী (২০ অক্টোবর): ২০ অক্টোবর রাত ১২:৫১-এ দশমী তিথি শুরু। পরদিন সকালে বিহিত পুজো ও অপরাজিতা পুজোর পর দেবীবরণ ও বিসর্জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *