ঐতিহাসিক সোনা জয়! এশিয়ান গেমসে ভারতের সোনার অপেক্ষার অবসান ঘটালেন নীরু

ঐতিহাসিক সোনা জয়! এশিয়ান গেমসে ভারতের সোনার অপেক্ষার অবসান ঘটালেন নীরু

জাপান: ২০২৬ এশিয়ান গেমসে ভারতের ব্যক্তিগত সোনা জয়ের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটালেন তারকা শুটার নীরু ধান্দা। মঙ্গলবার মহিলাদের ট্র্যাপ শুটিংয়ের হাই-ভোল্টেজ ফাইনালে অনন্য পারফরম্যান্স উপহার দিয়ে এবং নয়া এশীয় রেকর্ড গড়ে ঐতিহাসিক স্বর্ণপদক ছিনিয়ে নিলেন ২৬ বছর বয়সী এই ভারতীয় শুটার।

ফাইনালে মোট ২৮ পয়েন্ট স্কোর করে পূর্বের ২৪ পয়েন্টের রেকর্ড ভেঙে চুরমার করে দেন হরিয়ানার এই শুটার। সেই সঙ্গে এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ট্র্যাপ ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ের অনন্য নজির গড়লেন নীরু।

ধারাবাহিক সাফল্যের ট্র্যাকে নীরু: চলতি বছরে নীরুর এটি দ্বিতীয় বড় আন্তর্জাতিক সাফল্য। এর আগে গত জুলাই মাসে ইতালিতে অনুষ্ঠিত শটগান বিশ্বকাপে ট্র্যাপ ইভেন্টে সোনা জিতে প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাস গড়েছিলেন তিনি। এশিয়াডের মঞ্চেও সেই সাফল্যের ধারা বজায় রাখলেন তিনি।

ভারতীয় শুটিংয়ে নতুন মাইলফলক: এর আগে কোনো ভারতীয় মহিলা এশিয়ান গেমসে ট্র্যাপ বা স্কিট ইভেন্টে ব্যক্তিগত পদক পর্যন্ত জিততে পারেননি। পুরুষদের মধ্যে ১৯৭৮ সালে রণধীর সিং এবং ২০১০ সালে রঞ্জন সোধি ট্র্যাপ ইভেন্টে সোনা এনেছিলেন।

কোয়ালিফিকেশন পর্বেও গেমস রেকর্ড ১১৮ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন নীরু। কেবল ব্যক্তিগত সোনাই নয়, আসমা অহলাওয়াত ও মনীষা কীরকে সঙ্গী করে মহিলাদের ট্র্যাপ দলগত বিভাগে ভারতকে রুপো জেতাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হরিয়ানার এই স্পোর্টস্টার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *