মার্কিন এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় স্থান পেল গোল্ডি ব্রার, মাথার দাম ১০ লক্ষ ডলার

মার্কিন এফবিআই-এর মোস্ট ওয়ান্টেড তালিকায় স্থান পেল গোল্ডি ব্রার, মাথার দাম ১০ লক্ষ ডলার

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই-এর শীর্ষ ‘১০ মোস্ট ওয়ান্টেড’ পলাতক অপরাধীর তালিকায় জায়গা করে নিয়েছে ভারতীয় গ্যাংস্টার সতীন্দরজিৎ সিংহ ওরফে গোল্ডি ব্রার। লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের উত্তর আমেরিকা শাখার শীর্ষ নিয়ন্ত্রক হিসেবে তার নাম চিহ্নিত করেছে মার্কিন প্রশাসন। তার বিষয়ে সঠিক তথ্য প্রদানকারীর জন্য ১০ লক্ষ মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছে এফবিআই।

আন্তর্জাতিক অপরাধ চক্রের বিরুদ্ধে বড় পদক্ষেপ এফবিআই-এর অভিযোগ অনুযায়ী, গোল্ডি ব্রার আমেরিকায় বসে সংঘবদ্ধ অপরাধ চক্রের মাধ্যমে খুন, অপহরণ, অস্ত্র চোরাচালান ও তোলাবাজি চালাচ্ছিল। আন্তর্জাতিক স্তরে অপরাধ নেটওয়ার্ক বিস্তারের অভিযোগের পর তাকে ধরা মার্কিন ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এখন অন্যতম মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *