‘কমিশন সরকারের হাতের পুতুল’! সিডব্লিউসি বৈঠকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র তোপ খার্গের

‘কমিশন সরকারের হাতের পুতুল’! সিডব্লিউসি বৈঠকে বিজেপি ও নির্বাচন কমিশনকে তীব্র তোপ খার্গের

কংগ্রেস ওয়ার্কিং কমিটির (সিডব্লিউসি) গুরুত্বপূর্ণ বৈঠকে বিজেপি ও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি অভিযোগ করেন, গত ১২ বছরে বিজেপি দেশের গণতন্ত্রের মূল ভিত্তিকে চরমভাবে দুর্বল করে দিয়েছে। সংবিধান কমিশনকে জনগণের ভোটের রক্ষক হিসেবে দায়িত্ব দিলেও, বর্তমান পরিস্থিতিতে কমিশনের নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে বলে তিনি দাবি করেন।

ভোটার তালিকা সংশোধন ও তথ্য প্রকাশের দাবি বৈঠকে কংগ্রেসের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকায় সমস্ত রদবদল বা পরিবর্তনের তথ্য প্রকাশ্যে আনার দাবি জানানো হয়েছে। এর পাশাপাশি যেসব প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে, তাদের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে দল। নির্বাচন কমিশনের এই ধরণের ভূমিকা দেশের গণতান্ত্রিক কাঠামোর জন্য বড় হুমকি বলে সরব হয়েছেন কংগ্রেস নেতৃত্ব।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *