এশিয়ান গেমসে পদকের হ্যাটট্রিক গুলভীরের! দূরপাল্লার দৌড়ে ভারতের ঝুলিতে জয়
September 29, 20267:00 pm
অ্যাথলেটিক্সে দুর্দান্ত পারফরম্যান্স বজায় রেখে এশিয়ান গেমসে পদকের হ্যাটট্রিক সম্পন্ন করলেন ভারতীয় অ্যাথলেট গুলভীর সিং। ৫০০০ মিটার দৌড়ে ১৩:৪২.৭৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পদক জয় করেন তিনি।
এর আগে ১০,০০০ মিটার ও ১৫০০ মিটারে রৌপ্য পদক জয় করেছিলেন এই তারকা। অন্যদিকে, মহিলাদের ট্র্যাপ শুটিংয়ে নীরু ধান্ডার ঐতিহাসিক স্বর্ণপদকের হাত ধরে প্রতিযোগিতায় ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়ালো ৪৯-এ।