যৌন চক্র চালানোর অভিযোগে খ্যাতনামা অভিনেত্রী গ্রেপ্তার! সিনেমার প্রলোভন দেখিয়ে ফাঁদ
September 29, 20267:04 pm

মহারাষ্ট্রে একটি চক্র পরিচালনা ও মানব পাচারের অভিযোগে এক পরিচিত অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে থানে ক্রাইম ব্রাঞ্চ। একাধিক ভোজপুরি সিনেমা এবং দশটিরও বেশি হিন্দি ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিযুক্ত এই অভিনেত্রী।
চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তিনি দুজন নারীকে এই ব্যবসায় নামাতে বাধ্য করছিলেন বলে অভিযোগ। উদ্ধার করা হয়েছে দুই ভুক্তভোগীকে। অভিযুক্তের বিরুদ্ধে বিএনএস এবং পিআইটিএ (PITA) আইনে মামলা দায়ের করেছে পুলিশ।