ইরান যুদ্ধ শীঘ্রই শেষ হবে! হুঙ্কার মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের
September 30, 20268:06 am

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে চলেছে বলে বড় বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানের পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
ট্রাম্প দাবি করেন, ভবিষ্যৎ ইতিহাসে তাঁর প্রশাসনের এই পদক্ষেপ অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। সম্প্রতি হরমুজ প্রণালী দিয়ে আন্তর্জাতিক তেল পরিবহন বৃদ্ধিসহ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ইঙ্গিতের মাঝেই তাঁর এই বার্তা সামনে এলো।