শিয়ালদহ AC লোকাল যাত্রীদের জন্য বড় খবর! নতুন স্টপেজের ঘোষণা পূর্ব রেলের

শিয়ালদহ AC লোকাল যাত্রীদের জন্য বড় খবর! নতুন স্টপেজের ঘোষণা পূর্ব রেলের

শিয়ালদহ শাখার নিত্যযাত্রীদের জন্য অত্যন্ত সুখবর। নিত্যদিনের যাতায়াত আরও সুবিধাজনক ও সহজলভ্য করতে শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এসি (AC) লোকাল ট্রেনে একাধিক স্টপেজ বাড়ানোর বড় ঘোষণা করল ভারতীয় রেল। ১ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে এই নতুন পরিষেবা।

পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যযাত্রীদের স্বস্তির কথা মাথায় রেখে গোপালনগর ও বামনগাছি স্টেশনে এসি ইএমইউ লোকালের পাকাপাকি (Permanent) স্টপেজ দেওয়া হয়েছে। পাশাপাশি সিমুরালি, হালিশহর ও ইছাপুর স্টেশনে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত পরীক্ষামূলকভাবে ট্রেনটি থামবে।

নতুন স্টপেজের সময়সূচি দেখে নিন:

  • ট্রেন নং ৩৩৭৬২ (রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ ডাউন AC লোকাল): গোপালনগরে থামবে সকাল ০৭:৩৪ মিনিটে, বামনগাছিতে সকাল ০৮:৪৩ মিনিটে এবং শিয়ালদহে পৌঁছবে সকাল ০৯:৩৮ মিনিটে।
  • ট্রেন নং ৩৩৭৬১ (শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট আপ AC লোকাল): শিয়ালদহ থেকে সন্ধ্যা ০৬:১৪ মিনিটে ছেড়ে বামনগাছিতে থামবে সন্ধ্যা ০৭:০২ মিনিটে, গোপালনগরে রাত ০৮:১৯ মিনিটে এবং রানাঘাট পৌঁছবে রাত ০৮:৪৩ মিনিটে।

পরীক্ষামূলক ৩টি নতুন স্টপেজের সময়সূচি:

  • ট্রেন নং ৩১৬৩৭ (রানাঘাট-শিয়ালদহ AC লোকাল): ইছাপুরে থামবে সন্ধ্যা ০৭:৩২ মিনিটে, হালিশহরে সন্ধ্যা ০৭:৫৪ মিনিটে এবং সিমুরালিতে রাত ০৮:১২ মিনিটে।
  • ট্রেন নং ৩১৬৩৮ (রানাঘাট-শিয়ালদহ AC লোকাল): সিমুরালিতে থামবে সকাল ০৮:৪৫ মিনিটে, হালিশহরে সকাল ০৯:০২ মিনিটে এবং ইছাপুরে সকাল ০৯:২৩ মিনিটে।

উৎসবের মরশুমের মুখেই রেলের এই পদক্ষেপে উত্তর ২৪ পরগনা ও নদিয়া জেলার হাজার হাজার নিত্যযাত্রীর সময় বাঁচবে এবং যাতায়াত আরও আরামদায়ক হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *