‘পদত্যাগ না করলে…’, জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি মমতার! ভোটচুরির অভিযোগে বিরোধী জোটের ৬ দফা বিস্ফোরণ

‘পদত্যাগ না করলে…’, জ্ঞানেশ কুমারকে হুঁশিয়ারি মমতার! ভোটচুরির অভিযোগে বিরোধী জোটের ৬ দফা বিস্ফোরণ

নয়া দিল্লি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দেশজুড়ে গণআন্দোলনের চরম হুঁশিয়ারি দিল বিরোধী জোট ‘ইন্ডি’ (INDIA)। নয়া দিল্লির কনস্টিটিউশন ক্লাব অফ ইন্ডিয়ায় ২০টি বিরোধী দলের হাইভোল্টেজ বৈঠকের পর সাংবাদিক সম্মেলন থেকে এই বড় ঘোষণা করা হয়।

বৈঠকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল কিংবা ডিএমকে নেতৃত্বের অনুপস্থিতি থাকলেও, মঞ্চে সনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গেকে পাশে নিয়ে একজোট লড়াইয়ের জোরালো বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

‘ভ্যানিশ কুমার’ কটাক্ষ মমতার: সাংবাদিক সম্মেলন থেকে মুখ্য নির্বাচন কমিশনারকে সরাসরি আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জ্ঞানেশ কুমারকে ফের ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “আপনাকে পদত্যাগ করতেই হবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে বড় দুর্নীতি করা হয়েছে, যার ফল আজ সাধারণ মানুষ ভোগ করছেন।”

মোদী-শাহকে খাড়গের তোপ: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সাফ জানান, “নির্বাচন কমিশনকে পুতুলের মতো ব্যবহার করছেন মোদী-শাহ। ২-৩ জনকে ঘুঁটি হিসেবে সামনে সাজিয়ে রেখে ভোট চুরি করে বিজেপি জিতছে।” এই ভোটচুরির বিষয়টি রাহুল গান্ধীই প্রথম সামনে এনেছিলেন বলে উল্লেখ করেন তিনি।

বিরোধী জোটের ৬ দফা কর্মসূচি:

  • ২ অক্টোবর (গান্ধী জয়ন্তী): দেশজুড়ে জেলায় জেলায় বিরোধীদের যৌথ ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি ও মিছিল।
  • ৬ অক্টোবর: লোকসভা ও রাজ্যসভার বিরোধী সাংসদদের নিয়ে নির্বাচন কমিশন দপ্তর (EC Office) অভিযান।
  • অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ: ভোটাধিকার হরণের অভিযোগ নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ।
  • মেগা জনসভা: ভোটচুরির প্রতিবাদে দেশের ৫টি বড় শহরে বিরোধীদের বিশাল জনসভা।
  • নভেম্বরের শুরু: দিল্লিতে মেগা সমাবেশ, যেখানে একমঞ্চে হাজির থাকবেন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়।
  • জনসচেতনতা প্রচার: নির্বাচন কমিশনের ভেতরের মতভেদ ও দুর্নীতির প্রভাব সাধারণ মানুষের কাছে তুলে ধরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *