পুজোর মুখে শোরগোল! খাসির মাংসের পোলাওতে বিড়ালের মাংস, তুলকালাম

গঙ্গারামপুর নিউ মার্কেট এলাকার একটি খাবারের দোকানে পোলাওয়ের সঙ্গে খাসির মাংসের বদলে বিড়ালের মাংস পরিবেশন করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। দুর্গাপুজোর প্রাক্কালে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও শোরগোল শুরু হয়েছে। অভিযুক্ত দোকানদারকে পুলিশ আটক করেছে এবং জেলা খাদ্য সুরক্ষা দপ্তর দোকানের খাবার ও মাংসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কলকাতায় পাঠিয়েছে।
মঙ্গলবার রাতে এক ক্রেতা ওই দোকান থেকে পোলাও ও মাংস কিনে খাওয়ার সময় মাংসের স্বাদ ও আকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করেন। দোকানদার সদুত্তর দিতে না পারায় উত্তেজনা ছড়ায় এবং পুলিশ এসে ফ্রিজে থাকা সমস্ত খাবার সিল করে দেয়। ঘটনার তদন্তে নেমে খাদ্য সুরক্ষা দপ্তর লাইসেন্স ও পরিকাঠামোর অভাবে মূল মাংসের দোকানটিও সিল করে দিয়েছে। কলকাতা থেকে পরীক্ষার রিপোর্ট আসার পরেই মাংসের আসল পরিচয় জানা যাবে বলে জানিয়েছে প্রশাসন।