“জীবন দেব তবুও ছাড়ব না!” দিল্লিতে ইভিএম কারচুপি নিয়ে মমতার বিস্ফোরক তোপ

সাম্প্রতিক নির্বাচনী বিপর্যয় এবং দলীয় প্রতীক সংক্রান্ত জটিলতা কাটিয়ে উঠতে এবার জাতীয় রাজনীতির মঞ্চকেই বেছে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে ২১টি বিরোধী দলের উপস্থিতিতে আয়োজিত ‘ইন্ডিয়া’ জোটের মেগা বৈঠক থেকে কেন্দ্র সরকার ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন তিনি।
ইভিএম ও ‘ভ্যানিশ কুমার’ নিয়ে বিস্ফোরক দাবি বৈঠক শেষে ক্ষোভ উগরে দিয়ে মমতা দাবি করেন, বিহার ও মহারাষ্ট্রের মতো পশ্চিমবঙ্গেও ভোট চুরির মাধ্যমে বড়সড় জালিয়াতি করা হয়েছে। ইভিএমের কারসাজি এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার সীমা খানের প্রসঙ্গ টেনে ফল বদলে দেওয়ার গুরুতর অভিযোগ তোলেন তিনি। নির্বাচন কমিশনকে নিশানা করে ‘ভ্যানিশ কুমার’ কটাক্ষ ছুড়ে দিয়ে অবিলম্বে তাঁর পদত্যাগের দাবি জানান মমতা।
“জীবন দেব, তবু লড়াই ছাড়ব না” নিজের বর্তমান পরিস্থিতিকে ‘ঘরবন্দি’ আখ্যা দিয়ে তৃণমূল নেত্রী স্পষ্ট বার্তা দেন—”সংবিধান রক্ষা করা আমাদের মূল লক্ষ্য। পদত্যাগ না হলে এই আন্দোলন মাটি থেকে উঠে আকাশে পৌঁছাবে। প্রয়োজনে জীবন দেব, তবুও লড়াইয়ের ময়ধান ছাড়ব না।”
জাতীয় রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর কৌশল রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্য রাজনীতিতে বড় ধাক্কা খাওয়ার পর এবার জাতীয় স্তরের বিরোধী জোটকে হাতিয়ার করেই রাজনৈতিক অক্সিজেন খুঁজছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির মঞ্চে তাঁর এই আক্রমণাত্মক মনোভাব জোট রাজনীতিতে নিজের অবস্থান পুনর্প্রতিষ্ঠা করারই এক কৌশল।