বেকার যুবকদের জন্য কেন্দ্রের বড় ধামাকা! বিনামূল্যে ট্রেনিং ও সরকারি সার্টিফিকেটের সাথে চাকরির সুবর্ণ সুযোগ
October 1, 20268:40 am

দেশের বেকার যুবসমাজকে স্বাবলম্বী করতে এবং আধুনিক কাজের বাজারে উপযুক্ত করে তুলতে বড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। ‘স্কিল ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় ‘প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা’ (PMKVY)-র মাধ্যমে তরুণ-তরুণীদের সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ মন্ত্রকের অধীনে পরিচালিত এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যেই ১ কোটি ৬০ লক্ষেরও বেশি যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়ে নিজের পায়ে দাঁড়িয়েছেন।
৩ উপায়ে প্রশিক্ষণের সুবিধা:
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ওপর ভিত্তি করে মূলত ৩টি ক্যাটাগরিতে এই ট্রেনিংশট দেওয়া হয়—
- স্বল্পমেয়াদি কোর্স (Short-Term Training): স্কুল বা কলেজ ছেড়ে দেওয়া বেকার যুবক-যুবতীদের জন্য ৩০০ থেকে ৬০০ ঘণ্টার প্রশিক্ষণ, যেখানে থাকছে প্র্যাকটিক্যাল বা ‘অন-দ্য-জব’ ট্রেনিয়ের সুবিধা।
- পূর্ব অভিজ্ঞতার স্বীকৃতি (RPL): প্রাতিষ্ঠানিক ডিগ্রি না থাকলেও যাঁদের কোনো কাজের অভিজ্ঞতা আছে, তাঁদের কাজের মূল্যায়ন করে সরকারি সার্টিফিকেট প্রদান করা হয়।
- বিশেষ প্রজেক্ট: কর্পোরেট সংস্থা ও সরকারি উদ্যোগে নির্দিষ্ট গোষ্ঠী বা বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য বিশেষ প্রশিক্ষণ ব্যবস্থা।
সময়োপযোগী ও অত্যাধুনিক টেকনোলজি কোর্স:
ডিজিটাল দুনিয়ার সঙ্গে কদম মেলাতে এই প্রকল্পে গতানুগতিক কোর্সের পাশাপাশি শেখানো হচ্ছে—
- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও মেশিন লার্নিং (ML)
- রোবোটিক্স ও ৩ডি প্রিন্টিং
- সাইবার সিকিউরিটি ও ইন্টারনেট অফ থিংস (IoT)
- ড্রোন প্রযুক্তি, বৈদ্যুতিক গাড়ি (EV) ও গ্রিন এনার্জির মতো আধুনিক বিষয়।
অতিরিক্ত যেসব সুযোগ-সুবিধা পাবেন:
- সম্পূর্ণ নিখরচায় সরকারি সার্টিফিকেট: সফলভাবে কোর্স শেষ করলে মিলবে ‘স্কিল ইন্ডিয়া ডিজিটাল হাব’-এর মান্যতাপ্রাপ্ত সার্টিফিকেট।
- আর্থিক সহায়তা ও বিমা: মহিলা ও বিশেষ সক্ষম প্রার্থীদের জন্য যাতায়াত ও থাকার আর্থিক সুবিধা প্রদান করা হয়।
- দুর্ঘটনা বিমা: প্রশিক্ষণের সময়ে মিলবে ২ লক্ষ টাকা পর্যন্ত দুর্ঘটনাজনিত বিমা সুরক্ষা।
- চাকরির ব্যবস্থা (Placement): কোর্স শেষে মিলবে চাকরির বাজারে সরাসরি যোগদানের প্লেসমেন্ট সহায়তা।
কারা আবেদন করতে পারবেন এবং কীভাবে?
- বয়সসীমা: ১৫ থেকে ৪৫ বছর বয়সের যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন।
- অগ্রাধিকার: বেকার যুবক-যুবতী এবং পড়াশোনা থেকে ড্রপ-আউট হওয়া শিক্ষার্থীরা এতে অগ্রাধিকার পাবেন।
- আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা ‘PMKVY’-এর অফিসিয়াল পোর্টাল বা ‘Skill India Digital Hub’-এ গিয়ে নিজের কাছের ট্রেনিং সেন্টার খুঁজে সহজেই নাম নথিভুক্ত করতে পারবেন।