উৎসবের মুখেই স্তব্ধ একগুচ্ছ ট্রেন, ভোগান্তির তালিকায় আপনার ট্রেনটি নেই তো?

উৎসবের মুখেই স্তব্ধ একগুচ্ছ ট্রেন, ভোগান্তির তালিকায় আপনার ট্রেনটি নেই তো?

দুর্গাপুজোর ঠিক মুখেই গঙ্গা ভাঙনের জেরে চরম রেল বিপর্যয়ের মুখে পড়লেন যাত্রীরা। পূর্ব রেলের মালদহ ডিভিশনের অন্তর্গত সীমান্তবর্তী এলাকায় গঙ্গা ভাঙন পরিস্থিতি আগের চেয়েও আশঙ্কাজনক রূপ ধারণ করায় বুধবার ও বৃহস্পতিবার একগুচ্ছ ট্রেন বাতিল ঘোষণা করা হয়েছে। রেল কর্তৃপক্ষের মতে, ভাঙন থামিয়ে বাঁধের পরিস্থিতি জমাট না বাঁধা পর্যন্ত ট্রেন পরিষেবা কবে নাগাদ স্বাভাবিক হবে, তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফলে উৎসবের মরশুমে যাতায়াত নিয়ে যাত্রী ভোগান্তি চরম পর্যায়ে পৌঁছানোর আশঙ্কা তৈরি হয়েছে।

রেলের প্রকাশিত তালিকায় সাহেবগঞ্জ-মালদা টাউন, হাওড়া-সাহেবগঞ্জ ইন্টারসিটি, কিউল এক্সপ্রেস, আজিমগঞ্জ-সাহেবগঞ্জ ও রামপুরহাটগামী একাধিক গুরুত্বপূর্ণ মেমু ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল করা হয়েছে। অন্যদিকে যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে আনন্দ বিহার-আগরতলা তেজস রাজধানী এক্সপ্রেস, ব্রহ্মপুত্র মেল, বনাঞ্চল এক্সপ্রেস এবং গয়া-হাওড়া এক্সপ্রেসের মতো দূরপাল্লার ট্রেনগুলিকে জামালপুর, দুমকা ও আসানসোল হয়ে ঘুরপথে চালানো হচ্ছে। এ ছাড়া কয়েকটি ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হলেও সামগ্রিক ট্রেন বিভ্রাটে চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *