পুজোর আগে বড় সুযোগ! অন্নপূর্ণা যোজনায় ফের শুরু হচ্ছে আবেদন, কীভাবে মিলবে ৩০০০ টাকা?

পুজোর আগে বড় সুযোগ! অন্নপূর্ণা যোজনায় ফের শুরু হচ্ছে আবেদন, কীভাবে মিলবে ৩০০০ টাকা?

অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যবাসীর জন্য এল গুরুত্বপূর্ণ আপডেট। গত ১৭ সেপ্টেম্বর থেকে যোগ্য প্রাপকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করলেও, এখনও বহু আবেদনকারী অর্থ পাননি। পাশাপাশি নতুন করে এই প্রকল্পের সঙ্গে যুক্ত হতে ইচ্ছুক আবেদনকারীদের জন্য ফের শুরু হচ্ছে আবেদন প্রক্রিয়া। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অক্টোবর মাসের শুরুতেই রাজ্যজুড়ে সেবা সেতু অভিযানের মাধ্যমে বিশেষ ক্যাম্প বসানো হবে। এই ক্যাম্পগুলির মাধ্যমে সরকারি প্রকল্পের আবেদন ও যাচাইকরণের পাশাপাশি অন্নপূর্ণা যোজনা সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধান করা যাবে।

রাজ্য সরকারের এই জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে ২৫ থেকে ৬০ বছর বয়সি মহিলারা প্রতি মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। সেপ্টেম্বর মাসে দেড় কোটিরও বেশি মহিলা এই সুবিধা পেয়েছেন এবং নতুন করে প্রায় ১০ লক্ষ উপভোক্তা যুক্ত হয়েছেন। এছাড়া প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আগামী নভেম্বর ও ডিসেম্বরে ফের জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। ফলে যারা পূর্বের ধাপে আবেদন করতে পারেননি বা নতুনভাবে আবেদন করতে চান, তারা এই ক্যাম্প ও শিবিরগুলির মাধ্যমে সহজেই সমস্ত সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *