সিরিজ জিতলেও অসন্তুষ্ট গম্ভীর! ‘ব্যাটিং হচ্ছে, ক্রিকেট নয়’, দাপুটে জয়ের পরও ক্ষুব্ধ হেড কোচ

সিরিজ জিতলেও অসন্তুষ্ট গম্ভীর! ‘ব্যাটিং হচ্ছে, ক্রিকেট নয়’, দাপুটে জয়ের পরও ক্ষুব্ধ হেড কোচ

ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরেছে ভারতীয় দল। অধিনায়ক শুবমান গিলের চোখধাঁধানো ডাবল সেঞ্চুরি এবং প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে উদ্বোধনী জুটিতেই ২৫৫ রান তোলে ‘গিল ব্রিগেড’।

তবে এত বড় ব্যবধানে জয় পেলেও মোটেও সন্তুষ্ট হতে পারেননি টিম ইন্ডিয়ার হেড কোচ গৌতম গম্ভীর। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে নিজের অসন্তোষ প্রকাশ করে তিনি সাফ জানান, মাঠে ব্যাট ও বলের আসল লড়াই দেখা যায়নি। গম্ভীরের মন্তব্য, “এটা ক্রিকেট নয়, কেবলই ব্যাটিং।” মূলত পিচে বোলারদের জন্য কোনো সুযোগ না থাকা এবং একপেশে লড়াই হওয়ায় এই জয় সত্ত্বেও নিজের ক্ষোভ চেপে রাখতে পারেননি তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *