বক্সায় ফিরল রাজকীয় বাঘ! আগামী দুই মাসে আরও তিনটির এন্ট্রি, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

বক্সায় ফিরল রাজকীয় বাঘ! আগামী দুই মাসে আরও তিনটির এন্ট্রি, বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে বক্সা টাইগার রিজার্ভে ফিরল রয়্যাল বেঙ্গল টাইগার। বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে নিয়ে আসা একটি তিন বছরের বাঘিনীকে বক্সার জঙ্গলে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার বক্সা টাইগার রিজার্ভ পরিদর্শনে আসেন কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। তাঁর উপস্থিতিতে এই ঐতিহাসিক রিইন্ট্রোডাকশন প্রক্রিয়া সম্পন্ন হয়, যা উত্তরবঙ্গের পর্যটন ও ব্যাঘ্র সংরক্ষণের ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা করল।

বাঘ ছাড়ার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী দুই মাসের মধ্যে আরও তিনটি বাঘ এই জঙ্গলে ছাড়া হবে। পাশাপাশি, তিন হাজার একর এলাকা চিহ্নিত করে একটি বিশ্বমানের ফরেস্ট ডেস্টিনেশন গড়ে তোলা হবে। অতীতে বালি ও পাথর লুঠ হওয়া এবং বহু চা বাগান বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ টেনে তিনি জানান যে, বন্ধ চা বাগানগুলি পুনরায় খোলার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *