বিশাল দূরত্বের জের! সাড়ে পাঁচ লাখ মামলার বহর সামলাতেও কেন SIR ট্রাইব্যুনাল ছাড়তে চান অবসরপ্রাপ্ত বিচারপতি?

বিশাল দূরত্বের জের! সাড়ে পাঁচ লাখ মামলার বহর সামলাতেও কেন SIR ট্রাইব্যুনাল ছাড়তে চান অবসরপ্রাপ্ত বিচারপতি?

রাজ্যে সাড়ে পাঁচ লক্ষ কেস পেন্ডিং থাকা সত্ত্বেও SIR ট্রাইব্যুনালের কাজ ছাড়ার ইচ্ছা প্রকাশ করে প্রধান বিচারপতিকে চিঠি পাঠিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়। প্রতিদিন সল্টলেকের বাড়ি থেকে জোঁকার ট্রাইব্যুনাল সেন্টারে যাতায়াত করতেই তিন ঘণ্টার বেশি সময় নষ্ট হচ্ছে বলে জানান তিনি। যাতায়াতের দীর্ঘ পথ, ট্রাফিক জ্যাম এবং খারাপ রাস্তার কারণে শারীরিক ও মানসিক চাপের কথা তুলে ধরেছেন প্রাক্তন এই বিচারপতি। তিনি স্পষ্ট জানান, বিষয়টি না জেনে ভেবেছিলেন দুই-তিন মাসের কাজ, কিন্তু এখন বিপুল সংখ্যক অমীমাংসিত মামলা দেখে হতাশ হতে হচ্ছে।

তবে তিনি দায়িত্ব থেকে পুরোপুরি ইস্তফা দেননি, বরং সমস্যার একটি যৌক্তিক সমাধান চেয়েছেন। প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়ে তিনি সল্টলেকের কাছাকাছি কোনো ভেন্যু বরাদ্দ করা অথবা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর সুবিধা প্রদানের অনুরোধ করেছেন। আগামী ২১ দিনের মধ্যে এর সুরাহা হলে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে বলে তিনি TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ব্যক্ত করেন। ইতিপূর্বে প্রাক্তন বিচারপতি টি এস শিবজ্ঞানম ইস্তফা দেওয়ায় এবার সাড়ে পাঁচ লক্ষের বেশি আটকে থাকা মামলার ভবিষ্যৎ কীভাবে নির্ধারিত হবে, তা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *