বিমান ছিনতাইয়ের চেষ্টা নাকি বড় ষড়যন্ত্র? ‘আমায় মেরে ফেলো’ চিৎকার ওমানি পাইলটের, গভীর শঙ্কা নেতানিয়াহুর

বিমান ছিনতাইয়ের চেষ্টা নাকি বড় ষড়যন্ত্র? ‘আমায় মেরে ফেলো’ চিৎকার ওমানি পাইলটের, গভীর শঙ্কা নেতানিয়াহুর

ফ্লাই দুবাই বিমানের ককপিটে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের উপর ওমানি সহ-পাইলটের হামলার ঘটনায় বিশ্বজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। ইজরায়েলগামী ওই ফ্লাইটে আকাশে থাকাকালীনই মচ্ছরের উপর চড়াও হয় উগ্রপন্থী মানসিকতার ওই পাইলট। ধস্তাধস্তির একপর্যায়ে গুরুতর আহত হওয়া সত্ত্বেও শেষ মুহূর্তে ককপিটের দরজা খুলে যাত্রীদের সতর্ক করতে সক্ষম হন ক্যাপ্টেন মচ্ছর। এরপর যাত্রীদের সহায়তায় তাকে ধরে ফেলা হলে সে ‘আমায় মেরে ফেলো’ বলে চিৎকার করতে থাকে। শেষ পর্যন্ত সৌদি আরবের একটি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে বিমানটি।

এই ঘটনার নেপথ্যে ‘জেহাদ’ যোগ থাকতে পারে বলে তীব্র আশঙ্কা প্রকাশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ইজরায়েলের সঙ্গে ওমানের কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও কীভাবে ওই পাইলট এই ফ্লাইটে দায়িত্ব পেলেন, তা নিয়ে বড়সড় নিরাপত্তা ত্রুটির প্রশ্ন উঠেছে। নেতানিয়াহু এই ঘটনাকে মারাত্মক ত্রুটি হিসেবে চিহ্নিত করে নিয়ম সংশোধনের কথা বলেছেন। পাশাপাশি, চরম সাহসিকতার পরিচয় দেওয়ায় ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *