সন্তানকে সম্পত্তি থেকে সহজেই উচ্ছেদ করতে পারবেন মা-বাবা! বড় রায় হাই কোর্টের

সন্তানকে সম্পত্তি থেকে সহজেই উচ্ছেদ করতে পারবেন মা-বাবা! বড় রায় হাই কোর্টের

বৃদ্ধ মা-বাবার সম্পত্তি জবরদখল কিংবা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করলে এবার থেকে কড়া পদক্ষেপ নেওয়া যাবে। অবাধ্য সন্তান বা উত্তরাধিকারীদের বাড়ি থেকে আইনগতভাবেই উচ্ছেদ করার অনুমতি দিল দিল্লি হাই কোর্ট। আদালত জানিয়েছে, মা-বাবার দেখভাল না করা বা হয়রানির মতো অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট এলাকার জেলাশাসক তাঁদের সম্পত্তি থেকে উচ্ছেদের নির্দেশ দিতে পারবেন। দিল্লি মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অব পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস রুলস, ২০০৯-এর বিধান মেনেই এই ক্ষমতা প্রয়োগ করা যাবে।

দিল্লি হাই কোর্টের প্রধান বিচারপতি দেবেন্দ্রকুমার উপাধ্যায় ও বিচারপতি তেজাস কারিয়ার ডিভিশন বেঞ্চ স্পষ্ট করেছে যে, প্রবীণ নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষার জন্য রাজ্য সরকারের নির্ধারিত সমন্বয় পরিকল্পনার আওতায় এই নিয়ম কাজ করে। সম্পত্তি দখলে পুত্রবধূর বসবাসের অভিযোগে করা এক মামলার প্রেক্ষিতে আদালত জানায়, প্রবীণ নাগরিকদের শান্তিপূর্ণভাবে বেঁচে থাকার অধিকারকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। এই রায় দেশের বয়স্ক নাগরিকদের অধিকার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *