এক বছর ধরে বেতনহীন ৪০০ কর্মী! হাওড়ার আরতি কটন মিলের সমস্যা সমাধানে আশ্বাস শিল্পমন্ত্রীর

এক বছর ধরে বেতনহীন ৪০০ কর্মী! হাওড়ার আরতি কটন মিলের সমস্যা সমাধানে আশ্বাস শিল্পমন্ত্রীর

দীর্ঘ প্রায় এক বছর ধরে বেতন পাচ্ছেন না হাওড়ার দাশনগরের আরতি কটন মিলের প্রায় ৪০০ জন শ্রমিক ও কর্মচারী। একই সঙ্গে থমকে রয়েছে পেনশনও, যার ফলে চরম বিপাকে পড়েছেন মিলের অবসরপ্রাপ্ত প্রায় ১০০ জন কর্মী।

জীবনযাত্রার এই তীব্র সঙ্কটের মুখে দাঁড়িয়ে দ্রুত বকেয়া বেতন ও পেনশন মেটানোর দাবিতে বৃহস্পতিবার রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায়ের দ্বারস্থ হয় ‘ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন লিমিটেড ক্যাজুয়াল ওয়ার্কার্স ইউনিয়ন’। প্রতিনিধি দলের কাছ থেকে শ্রমিক ও কর্মীদের দুরবস্থার কথা শুনে সমবেদনা জানান শিল্পমন্ত্রী এবং বকেয়া মেটাতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *