কোয়ার্টার বরাদ্দে অনিয়মের অভিযোগ! যাদবপুরে শুরু বিশেষ অডিট, কঠোর পদক্ষেপের বার্তা
October 3, 20266:43 am

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্মী কোয়ার্টার্স বরাদ্দ ও অনিয়মিত দখল ঘিরে ওঠা একাধিক অভিযোগের ভিত্তিতে বিশেষ অডিট প্রক্রিয়া শুরু করল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের নতুন রেজিস্ট্রার দেবজিৎ দত্ত দায়িত্ব গ্রহণ করার পর থেকেই আবাসন বরাদ্দে অনিয়ম ও অবৈধ দখলের বেশ কিছু অভিযোগ জমা পড়তে শুরু করে। সেই সমস্ত অভিযোগ খতিয়ে দেখতেই এই অডিটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়েছে, অডিট রিপোর্টে যদি কোয়ার্টারের বেআইনি ব্যবহার, নীতি ও শর্ত লঙ্ঘন কিংবা অন্য কাউকে বেআইনিভাবে ভাড়া দেওয়ার প্রমাণ মেলে, তবে অভিযুক্তদের কারণ দর্শানোর পাশাপাশি তাঁদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে JU কর্তৃপক্ষ।