রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করা যায় না! মোহন ভাগবতের কোন মন্তব্যে শুরু হলো নতুন চর্চা? – এক ঝলক

রাষ্ট্র থেকে ধর্ম আলাদা করা যায় না! মোহন ভাগবতের কোন মন্তব্যে শুরু হলো নতুন চর্চা? – এক ঝলক

একঝলক ডেস্ক:

রাষ্ট্র ও ধর্মকে কোনোভাবেই পৃথক করা সম্ভব নয়, বরং তারা একে অপরের পরিপূরক ও অবিচ্ছিন্ন। শুক্রবার মুম্বইয়ে অল ইন্ডিয়া বিহার সেবা প্রতিষ্ঠানের চতুর্দশ সম্মেলনে এমনটাই মন্তব্য করেছেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের (RSS) সরসংঘচালক মোহন ভাগবত। তাঁর মতে, রাষ্ট্রের মূল লক্ষ্যই হলো ন্যায় ধর্ম স্থাপন করা, যা সমাজকে স্থিতিশীল ও শক্তিশালী রাখতে সাহায্য করে। বর্তমান বিশ্ব যখন উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য এবং আধুনিক জীবনের নানা সংকটে জর্জরিত, তখন বিশ্বের মানুষ সমাধানের জন্য ভারতের আধ্যাত্মিক শিক্ষার দিকে তাকিয়ে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এদিকে ভাগবতের এই মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে সাংবিধানিক ও রাজনৈতিক আলোচনার সূত্রপাত হয়েছে। ভারতের সংবিধান অনুযায়ী দেশ ধর্মনিরপেক্ষ এবং রাষ্ট্রের নিজস্ব কোনো ধর্ম নেই। তবে সংঘ পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, সরসংঘচালক এখানে কোনো নির্দিষ্ট ধর্মের কথা বলেননি, বরং সার্বিক ন্যায় ধর্ম এবং বিভিন্ন ধর্মের মধ্যে সমন্বয়ের বার্তার ওপর জোর দিয়েছেন। সুপ্রিম কোর্টের রায়েও রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ চরিত্রের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যা এই বিতর্কের প্রেক্ষাপটে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *