পুজোয় জমিয়ে পেটপুজো! কলকাতার এই ৫ বিলাসবহুল হোটেলে থাকছে রাজকীয় আহারের আয়োজন

পুজোয় জমিয়ে পেটপুজো! কলকাতার এই ৫ বিলাসবহুল হোটেলে থাকছে রাজকীয় আহারের আয়োজন

বাঙালির দুর্গাপুজো মানেই আড্ডা, প্যান্ডেল হপিং আর চুটিয়ে পেটপুজো! উৎসবের দিনগুলোয় কী পরবেন তার চেয়েও বেশি চর্চা হয় কোথায় খাবেন, তা নিয়ে। আর পুজোর এই ক’দিন ভোজনরসিক বাঙালিদের রসনার তৃপ্তি মেটাতে কলকাতার জনপ্রিয় IHCL (তাজ গ্রুপ) হোটেলগুলি সেজে উঠেছে শারদীয়ার বিশেষ মেনুতে। সাবেকি রান্না থেকে শুরু করে ফিউশন— সবেরই স্বাদ মিলবে শহরের এই ৫টি অভিজাত ঠিকানায়।

১. তাজ বেঙ্গল (Taj Bengal) কলকাতার অন্যতম আইকনিক এই হোটেলে থাকছে খাঁটি বাঙালি স্বাদ উপভোগের সুযোগ।

  • সোনারগাঁও (১৬-২০ অক্টোবর): এখানে মিলবে মহাভোজ থালি। নিরামিষ থালির দাম ৩৭০০ টাকা, আমিষ থালি ৪০০০ টাকা এবং সি-ফুড থালি ৪৫০০ টাকা (শর্ত প্রযোজ্য)। কষা মাংস, ভেটকি বা পাবদার তেল ঝাল থেকে শুরু করে রাধাবল্লভী ও ক্ষীরের কচুরিতে সাজানো থাকবে পাত।
  • CAL 27: যাঁরা বুফে পছন্দ করেন, তাঁদের জন্য লাঞ্চ ও ডিনারে থাকছে দেশি-বিদেশি নানা পদের আয়োজন। লাঞ্চ বুফে ৩৬৯৯ টাকা এবং ডিনার ৪২৫০ টাকা।

২. তাজ সিটি সেন্টার নিউটাউন (Taj City Centre New Town)

  • শামিয়ানা (১৭-২০ অক্টোবর): লাইভ মিউজিকের সঙ্গে শারদীয়া মহাভোজ। মুর্শিদাবাদ চিকেন বিরিয়ানি, সর্ষে ভাপা ইলিশ, পাবদা মাছের তেল ঝালের মতো জিভে জল আনা পদ মিলবে মাত্র ২৫০০ টাকায় (পানীয়-সহ)।
  • এছাড়া পুজোর উপহার হিসেবে Emperor Lounge-এ ১৫০০ টাকা থেকে পাওয়া যাচ্ছে দুর্গাপুজো সিগনেচার হ্যাম্পার।

৩. তাজ তাল কুটির (Taj Taal Kutir) ইকো পার্ক লেকের শান্ত পরিবেশে বসে পুজোর খাওয়া সারতে চাইলে এটি সেরা ঠিকানা। ১৬ থেকে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই আয়োজন।

  • The Verandah: গোলবাড়ির কষা মাংস, চিংড়ির মালাইকারি থেকে সর্ষে ইলিশ— সব মিলবে আ-লা-কার্টে মেনুতে।
  • Lakeview Lounge: বাউল গানের আসরের সঙ্গে থাকছে বিশেষ থালি। বুড়ি ভোজ থালি (৩২০০ টাকা), মহাভোজ থালি (২৮০০ টাকা) এবং ভেজ থালি (২৪০০ টাকা)।

৪. ভিভান্তা কলকাতা, ইএম বাইপাস (Vivanta Kolkata)

  • Mynt (১৬-২১ অক্টোবর): পূর্ব ও পশ্চিম বাংলার মেলবন্ধনে তৈরি বিশেষ বুফে। যার মূল আকর্ষণ লাইভ স্ট্রিট ফুড কাউন্টার (ফুচকা, রোল, তেলেভাজা)। থাকছে মোচা চিংড়ির ভাপা, গোটা মশলার মাংসের মতো পদ। খরচ পড়বে ২৪৫০ থেকে ২৯৯৯ টাকার মধ্যে।

৫. রাজকুটির, কলকাতা (Raajkutir- IHCL SeleQtions) সাবেকি জমিদারবাড়ি এবং ব্রিটিশ রাজের রন্ধনশৈলীর মেলবন্ধন উপভোগ করতে চলে আসুন রাজকুটিরে।

  • East India Room (১৭-২০ অক্টোবর): মাটন ডাক বাংলো, ঠাকুরবাড়ির ভেজিটেবল চপ থেকে কাতলা কালিয়া— মিলবে আ-লা-কার্টে মেনুতে।
  • Rass Manch (১৮-২০ অক্টোবর): বাঙালি থিমের বিশেষ বুফে। চিংড়ি মালাইকারি থেকে শক্তিগড়ের ল্যাংচা, সবই থাকবে আয়োজনে। প্রাপ্তবয়স্কদের জন্য খরচ ২৪৯৯ টাকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *