“বাপ-বেটা মিলেই অমিত শাহের কাছে আত্মসমর্পণ করব!” ভোটের মুখে হুমায়ুন কবীরের কোন মন্তব্যে তোলপাড়? – এক ঝলক

“বাপ-বেটা মিলেই অমিত শাহের কাছে আত্মসমর্পণ করব!” ভোটের মুখে হুমায়ুন কবীরের কোন মন্তব্যে তোলপাড়? – এক ঝলক

একঝলক ডেস্ক:

আসন্ন উপনির্বাচনের আগে আম জনতা উন্নয়ন পার্টির (এজেইউপি) প্রধান হুমায়ুন কবীরের একটি মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি রেজিনগরে এক জনসভায় বিজেপি নেতার দাবির জবাবে হুমায়ুন বিস্ফোরক মন্তব্য করেন। তিনি জানান, গেরুয়া শিবির যদি তাদের জেতা আসনগুলিকে মডেল বিধানসভা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে পারে, তবে তিনি ও তাঁর ছেলে দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আত্মসমর্পণ করবেন এবং রেজিনগরের মানুষের স্বার্থেই এই দাবি জানাবেন।

পাল্টা জবাবে বিজেপি নেতৃত্ব হুমায়ুন কবীরকে তীব্র আক্রমণ করে তাঁকে ‘বিশ্বাসঘাতক’ বলে অভিহিত করেছেন। বিজেপি প্রার্থীরা দাবি করেছেন, পরাজয় নিশ্চিত বুঝে তিনি এখন বিভ্রান্তিকর মন্তব্য করছেন। শুভেন্দু অধিকারীর জনসভার পর হুমায়ুনের এই চ্যালেঞ্জ এবং দুই পক্ষের রাজনৈতিক বাকযুদ্ধ ঘিরে বর্তমানে মুর্শিদাবাদের রেজিনগর সহ গোটা এলাকায় তীব্র রাজনৈতিক উত্তাপ ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *