আরজি কর কাণ্ডে বিরাট মোড়! তড়িঘড়ি সৎকারের মামলায় সিবিআই তদন্তের মুখে ৩ আইপিএস
October 3, 20261:46 pm

আরজি করের অভয়ার তড়িঘড়ি সৎকার মামলায় নতুন এফআইআরের পর তদন্তভার গেল সিবিআইয়ের হাতে। কলকাতা হাইকোর্টের নির্দেশে ৩ জন উচ্চপদস্থ আইপিএস অফিসারকে সাসপেন্ড করার পর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে এই মামলার দায়িত্ব দেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ জানান, অবশেষে ন্যায়বিচারের আশা জাগল। পরিবার থেকে বারবার দাবি করা সত্ত্বেও পুলিশ প্রথমে এই জোরপূর্বক দেহ দাহ করার বিষয়টি এড়িয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন তিনি।