হেমার টানে ধর্ম বদল! প্রথম স্ত্রীকে না ছাড়িয়েই কি সংসার করেছিলেন ধর্মেন্দ্র? – এক ঝলক
একঝলক ডেস্ক:
বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনীকে জীবনসঙ্গী করতে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। চার সন্তানের জনক এবং বিবাহিত হওয়া সত্ত্বেও হেমার প্রেমে পড়ে ধর্ম পরিবর্তন করে তাঁকে বিয়ে করেন অভিনেতা। তবে হেমাকে বিয়ে করলেও তাঁর প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গে আইনি বিচ্ছেদ কখনোই হয়নি ধর্মেন্দ্রর। প্রথম স্ত্রীকে দূরে সরিয়ে না দিয়েই দুই পরিবারকে আলাদা রেখেছিলেন তিনি, যা নিয়ে বলিপাড়ায় আজও চর্চার অন্ত নেই।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এই সম্পর্কের নানা অজানা দিক প্রকাশ্যে এনেছেন অভিনেতা পুত্র ববি দেওল। তিনি জানান, ধর্মেন্দ্র বর্তমানে একা নন, বরং খান্ডালার ফার্মহাউসে প্রথম স্ত্রী প্রকাশ কউরের সঙ্গেই শান্তিতে সময় কাটাচ্ছেন। ববির মতে, তাঁর মা প্রকাশই তাঁদের পরিবারের মূল স্তম্ভ। জীবনের এই শেষ পর্যায়ে এসে পুরনো স্ত্রীর সঙ্গেই অভিনেতার সময় কাটানোর এই তথ্য ঘিরে ভক্তদের মনে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।