নভেম্বরেও লম্বা ছুটি! ১১ দিন বন্ধ থাকবে অফিস-কাছারি, রইল সরকারি কর্মীদের হলিডে লিস্ট

অক্টোবর থেকে বাংলায় উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর আনন্দের রেশ কাটতে না কাটতেই এবার নজর নভেম্বরের দিকে। অক্টোবরের মতো নভেম্বরেও লম্বা ছুটির (Government Holiday) সুবর্ণ সুযোগ পেতে চলেছেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা। নবান্নের প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, ৩০ দিনের নভেম্বর মাসে মোট ১১ দিন বন্ধ থাকবে অফিস-কাছারি।
অক্টোবর মাসে দুর্গাপুজো এবং লক্ষ্মীপুজো মিলিয়ে সরকারি কর্মী ও পড়ুয়ারা দীর্ঘ ছুটির আনন্দ উপভোগ করছেন। তবে উৎসবের আমেজ শুধু অক্টোবরেই শেষ হচ্ছে না, নভেম্বরেও তা বজায় থাকবে। কারণ, ৩০ দিনের এই মাসে একের পর এক উৎসব রয়েছে।
নভেম্বর মাসে কালীপুজো, দীপাবলি, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো এবং ছটপুজোর মতো একাধিক বড় উৎসব রয়েছে। সেই দিনগুলিতে রাজ্যের সমস্ত সরকারি অফিস ও দফতর বন্ধ থাকবে। এর পাশাপাশি আগামী মাসে মোট ৫টি রবিবারও পড়ছে, যার ফলে ছুটির সংখ্যা আরও বেড়ে গিয়েছে। সব মিলিয়ে নভেম্বর মাসে সরকারি কর্মীরা মোট ১১ দিন ছুটি উপভোগ করতে পারবেন।
প্রতি বছরই উৎসবের মাসগুলিতে সরকারি কর্মীদের ছুটির তালিকা দীর্ঘ হয়। দুর্গাপুজোর পর দীপাবলি ও জগদ্ধাত্রী পুজোর কল্যাণে নভেম্বরেও সেই ছুটির ধারা বজায় থাকছে। ফলে পরপর দু’মাস ছুটির আমেজেই কাটাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা।