অন্ধ্রপ্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা! শ্রী সিটিতে ফার্মাসিউটিক্যাল কারখানায় বয়লার বিস্ফোরণে মৃত ৫, বহু জখম
October 3, 20262:12 pm

অন্ধ্রপ্রদেশের তিরুপতি জেলার সত্যভেড়ু সংলগ্ন শ্রী সিটি ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের এক ফার্মাসিউটিক্যাল কারখানায় শনিবার সকালে ভয়াবহ বয়লার বিস্ফোরণ ঘটে। এই মারাত্মক দুর্ঘটনায় অন্তত ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।
বিস্ফোরণের তীব্রতায় কারখানাটির একাংশ ধ্বংসস্তূপে পরিণত হয় এবং অনেকেই ভেতরে আটকে পড়েন। ঘটনাস্থলে দমকল ও বিপর্যয় মোকাবিলা দল পৌঁছে দ্রুত উদ্ধারকাজ শুরু করেছে। জখমদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।