বেকারদের জন্য সুখবর! অক্টোবর থেকেই কি শুরু হচ্ছে ‘যুবশক্তি’র আবেদন? জানুন বিশদে

বেকারদের জন্য সুখবর! অক্টোবর থেকেই কি শুরু হচ্ছে ‘যুবশক্তি’র আবেদন? জানুন বিশদে

রাজ্যের বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে নতুন ‘যুবশক্তি’ (Banglar Yuva Shakti) প্রকল্পের ঘোষণা করেছে সরকার। পুরনো যুবসাথী বা যুবশ্রীর বিকল্প হিসেবে আনা এই প্রকল্পের মাধ্যমে যোগ্য প্রার্থীরা প্রতি মাসে আর্থিক ভাতা পাবেন। আর অক্টোবর মাস শুরু হতেই এই নতুন প্রকল্প নিয়ে রাজ্যজুড়ে শুরু হয়েছে জল্পনা। পুজোর ঠিক আগে বেকারভাতা নিয়ে সামনে এল অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য।

কত টাকা পাওয়া যাবে?

মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, এই প্রকল্পের আওতায় রাজ্যের স্নাতক পাশ বেকার যুবকদের প্রতি মাসে ৩,০০০ টাকা এবং অন্যান্য যোগ্য বেকার যুবকদের প্রতি মাসে ২,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে।

কবে থেকে শুরু হবে আবেদন?

অক্টোবর মাস শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে এই প্রকল্পের আনুষ্ঠানিক কোনও গাইডলাইন বা নির্দেশিকা প্রকাশ করা হয়নি। এমনকি ঠিক কবে থেকে অফিশিয়াল আবেদন প্রক্রিয়া শুরু হবে, সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

তবে প্রশাসনিক সূত্রে খবর, খুব শীঘ্রই ‘যুবশক্তি’ প্রকল্পের ফর্ম ফিল আপের কাজ শুরু হতে পারে। অন্য প্রকল্পের মতো এই স্কিমেও সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে অনলাইন ও অফলাইন—উভয় মাধ্যমেই আবেদন করার সুযোগ রাখা হবে বলে জানা যাচ্ছে।

  • অনলাইন প্রক্রিয়া: অনলাইনে আবেদনের জন্য একটি বিশেষ ‘যুবশক্তি পোর্টাল’ চালু করা হবে। সেখানে প্রার্থীরা প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য এবং নথিপত্র আপলোড করে আবেদন করতে পারবেন।
  • অফলাইন প্রক্রিয়া: অফলাইনের ক্ষেত্রে স্থানীয় পৌরসভা (Municipality), বিডিও (BDO) অফিস কিংবা কর্পোরেশনে গিয়ে ফর্ম সংগ্রহ করতে হবে। সঠিক নথি দিয়ে সেই ফর্ম পূরণ করে জমা দিতে হবে নির্দিষ্ট জায়গায়।

ভেরিফিকেশন ও পোর্টাল আপডেট

আবেদন জমা পড়ার পর প্রশাসনের আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই বা ভেরিফিকেশন করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে তবেই সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসের নির্দিষ্ট টাকা পাঠাবে রাজ্য সরকার।

ইতিমধ্যেই এই প্রকল্পের সঙ্গে যুক্ত একটি পোর্টাল ([https://yubasathi.wb.gov.in/](https://yubasathi.wb.gov.in/)) সামনে এলেও, এই মুহূর্তে তা খুললে সরাসরি আবেদনের কোনো অপশন দেখা যাচ্ছে না। তবে খুব শীঘ্রই ফর্ম ফিল আপের প্রক্রিয়া শুরু হলে এই পোর্টালেই সমস্ত আপডেট পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে। পুজোর মুখে বেকার যুবকদের নজর এখন এই নতুন প্রকল্পের দিকেই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *