মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি! মুম্বইয়ে জমায়েত করতেই CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেদের বিরুদ্ধে FIR

মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবি! মুম্বইয়ে জমায়েত করতেই CJP প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেদের বিরুদ্ধে FIR

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বইয়ের শিবাজি পার্কে জমায়েত করেছিলেন সিটিিজেন ফর জাস্টিস অ্যান্ড পিস (CJP)-এর সমর্থকেরা। কিন্তু পুলিশের কোনো রকম অনুমতি ছাড়াই এই জমায়েত করার অভিযোগে এবার আইনি বিপাকে পড়েছেন সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে সহ প্রায় ৫০০ জন সমর্থক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুমতি ছাড়া জনসমাগম ও বিক্ষোভ প্রদর্শনের অভিযোগে তাদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। এই ঘটনার জেরে বর্তমানে মুম্বইয়ের রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *