চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল কলকাতা! উপ হাইকমিশনের সামনে সন্ন্যাসীদের মিছিলে ধুন্ধুমার – এক ঝলক

চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে উত্তাল কলকাতা! উপ হাইকমিশনের সামনে সন্ন্যাসীদের মিছিলে ধুন্ধুমার – এক ঝলক

একঝলক ডেস্ক:

বাংলাদেশের জেলবন্দি হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তির দাবিতে শনিবার উত্তপ্ত হয়ে উঠল কলকাতা। শিয়ালদহ থেকে শুরু হওয়া হিন্দু সন্ন্যাসী ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের একটি বিক্ষোভ মিছিল বেকবাগানে বাংলাদেশ উপ হাইকমিশনের কার্যালয়ের দিকে অগ্রসর হলে পুলিশি বাধার মুখে পড়ে। ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া (এনসিপিআই)-এর ব্যানারে আয়োজিত এই মিছিলে ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও উত্তেজনা সৃষ্টি হয়। শেষ পর্যন্ত উপ হাইকমিশনের সামনের রাস্তায় অবস্থান বিক্ষোভে বসে পড়েন গেরুয়া বসনধারী সন্ন্যাসী ও কর্মীরা।

২০২৪ সালের নভেম্বর মাস থেকে দেশদ্রোহিতার অভিযোগে বাংলাদেশে বন্দি রয়েছেন ‘বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ’-এর মুখপাত্র চিন্ময় প্রভু। তাঁর বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা ও সম্প্রতি মায়ের মৃত্যুর সময় প্যারোল সংক্রান্ত জটিলতার বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হয়েছে। রাজনৈতিক পটপরিবর্তনের পরেও তাঁর আইনি পরিস্থিতিতে কোনো উন্নতি না হওয়ায় এই প্রতিবাদের ডাক দেওয়া হয়। এদিন উপ হাইকমিশনের কাছে স্মারকলিপি জমা দেওয়ার কথা থাকলেও পুলিশি বাধায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *