অক্টোপাসের পেটের ভিতর ঢুকে দুর্গা প্রতিমা দর্শন, দক্ষিণ ২৪ পরগনার পুজোয় তাজ্জব চমক – এক ঝলক

অক্টোপাসের পেটের ভিতর ঢুকে দুর্গা প্রতিমা দর্শন, দক্ষিণ ২৪ পরগনার পুজোয় তাজ্জব চমক – এক ঝলক

একঝলক ডেস্ক:

দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের ট্যাংরাবিচি ৩ পল্লি সংঘের দুর্গাপুজোয় এবার অপেক্ষা করছে এক অনন্য অভিজ্ঞতা। গ্রামবাংলা ও কৃষিজমির সবুজ প্রাঙ্গণে আয়োজিত এই পুজোয় তৈরি হচ্ছে বিশালাকার এক অক্টোপাসের আদলে অভিনব মণ্ডপ। বাঁশের কাঠামোর ওপর চটের বস্তা ও সিমেন্টের আস্তরণ দিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে অক্টোপাসের আটটি পা এবং বিশালাকার মস্তক। ফলে মণ্ডপে প্রবেশমাত্রই দর্শনার্থীদের মনে হবে তারা যেন এক অতিকায় সামুদ্রিক প্রাণীর পেটের গভীরে হেঁটে চলেছেন। একই সঙ্গে মণ্ডপ চত্বরে থাকছে মনোরম আলোকসজ্জা, যা পুরো উৎসব প্রাঙ্গণকে নতুন এক রূপ দেবে।

মাত্র চার বছর আগে এই দেবী আরাধনার সূচনা হলেও গ্রামবাসীর নিজস্ব উৎসাহ ও সরকারি অনুদানে ভর করে এটি ইতিমধ্যেই জেলার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। শহরের জমকালো থিমের প্রতিযোগিতা না থাকলেও ট্যাংরাবিচির মেঠো পথ, কাশফুল ও খোলা প্রান্তরে তৈরি এই পুজো তুলে ধরছে নিখাদ আনন্দের আবহ। দর্শনার্থীদের আকর্ষণ করতে তৈরি এই বিশাল অক্টোপাস মণ্ডপটি ইতিমধ্যেই কুলতলিকে রাজ্যের দুর্গাপুজোর মানচিত্রে একটি বিশেষ স্থান এনে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *