‘পশ্চিমবঙ্গ কার্যত বৃদ্ধাশ্রম’! কেন এমন বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের? – এক ঝলক

‘পশ্চিমবঙ্গ কার্যত বৃদ্ধাশ্রম’! কেন এমন বিস্ফোরক মন্তব্য শমীক ভট্টাচার্যের? – এক ঝলক

একঝলক ডেস্ক:

কর্মসংস্থান ও চিকিৎসার জন্য রাজ্যের তরুণ প্রজন্ম ও সাধারণ মানুষের ভিনরাজ্যে মুখ ফেরানোর তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্য। সম্প্রতি এক অনুষ্ঠানে পশ্চিমবঙ্গকে ‘কার্যত বৃদ্ধাশ্রম’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উপযুক্ত কর্মসংস্থানের অভাবে লাখ লাখ বাঙালি আজ দক্ষিণ ভারতে পাড়ি জমাচ্ছেন। বেঙ্গালুরুসহ বিভিন্ন দক্ষিণী শহরে কাজের সূত্রে লক্ষাধিক বাঙালি বসবাস করছেন। পাশাপাশি, উন্নত চিকিৎসার ঘাটতির কারণে মানুষ দক্ষিণ ভারতের দিকে ছুটে যাওয়ায় সেখানে যাওয়ার ট্রেনের টিকিট পেতেও দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

রাজ্যের এই জনস্রোত ও মেধার বহিঃপ্রকাশ আটকাতে স্থানীয় স্তরে পরিকাঠামো উন্নয়নের ওপর জোর দিয়েছেন শমীক। চিকিৎসা ও কাজের জন্য ভিনরাজ্যে যাওয়ার প্রবণতা বদলানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, দক্ষিণের এই নির্ভরতা কমাতে হবে। একই অনুষ্ঠানে তিনি কলকাতার বেহাল রাস্তাঘাট নিয়ে উদ্বেগ প্রকাশ করে উৎসবের মরশুমের আগে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা মেরামতের জন্য কলকাতা পুর কমিশনারকে বিশেষ পরামর্শও দেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *