যাঁকে ১৫ বছর ধরে পরিয়েছেন রাখী তাঁরই সঙ্গে প্রেম ও বিয়ে! চরম ক্ষোভে জীবন্ত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা – এক ঝলক

যাঁকে ১৫ বছর ধরে পরিয়েছেন রাখী তাঁরই সঙ্গে প্রেম ও বিয়ে! চরম ক্ষোভে জীবন্ত মেয়ের শ্রাদ্ধ করলেন বাবা – এক ঝলক

একঝলক ডেস্ক:

১৫ বছর ধরে যাকে নিজের দাদা মনে করে রাখী বেঁধে এসেছেন, শেষ পর্যন্ত তার সঙ্গেই পালিয়ে গিয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তরুণী। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। জানা গিয়েছে, গ্রামের বাসিন্দা শাশ্বত গুপ্তার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের পর গত ২০ সেপ্টেম্বর গৃহত্যাগ করেন নন্দিনী পাণ্ডে নামে এক যুবতী। পরবর্তীতে তাঁরা বিবাহ করেন। মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে না পেরে চরম ক্ষোভে ও দুঃখে জীবিত নন্দিনীর প্রতীকী অন্ত্যেষ্টিক্রিয়া ও শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করে পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছেদ করেছেন তাঁর বাবা।

অন্যদিকে, নন্দিনীর পরিবারের দাবি শাশ্বত তাঁকে প্রলোভন দেখিয়ে নিয়ে গেলেও, তরুণী সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় তা সম্পূর্ণ অস্বীকার করেছেন। নন্দিনীর বক্তব্য, তিনি সম্পূর্ণ নিজের ইচ্ছায় এবং পারস্পরিক সম্মতিতে এই বিয়ে করেছেন এবং বর্তমানে শ্বশুরবাড়িতে সুখে আছেন। পরিবারের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও অবহেলার অভিযোগ তুলে তিনি তাঁদের হেনস্থা না করার জন্য আবেদন জানিয়েছেন। উভয় পক্ষের পারিবারিক টানাটান ও পারস্পরিক অভিযোগ-পাল্টা অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *