যেভাবে বাংলার মাটি বদলে দিল উত্তরাখণ্ডের নেহা বোরার রাজনৈতিক জীবন! – এক ঝলক

যেভাবে বাংলার মাটি বদলে দিল উত্তরাখণ্ডের নেহা বোরার রাজনৈতিক জীবন! – এক ঝলক

একঝলক ডেস্ক:

দেশের ছাত্র-রাজনীতিতে বর্তমানে আলোড়ন সৃষ্টি করেছেন বামপন্থী ছাত্র সংগঠন AISA-র জাতীয় সভানেত্রী তথা জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের গবেষক নেহা বোরা। ২৯ বছর বয়সি এই নেত্রীর আগুনে ঝরা ভাষণ ও প্রতিবাদী আন্দোলন বারবার খবরের শিরোনামে উঠে আসছে। সম্প্রতি নিট পরীক্ষা সংক্রান্ত বিক্ষোভ, ঝাড়খণ্ডে ছাত্রবিক্ষোভ এবং জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে তাঁর সোচ্চার ভূমিকা জাতীয় রাজনীতিতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। উত্তরাখণ্ডের খাটিমার বাসিন্দা হলেও তাঁর রাজনৈতিক ব্যক্তিত্বের পেছনে রয়েছে এক অন্য অধ্যায়।

উত্তরাখণ্ডের মেয়ে নেহার সঙ্গে বাংলার রয়েছে এক গভীর যোগসূত্র। ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত বাবার কর্মসূত্রে তাঁর শৈশবের একটি বড় সময় কেটেছে উত্তরবঙ্গে; শিলিগুড়িতেই সম্পন্ন হয়েছে তাঁর দশম থেকে দ্বাদশ শ্রেণির পড়াশোনা। সম্প্রতি কলকাতায় এসে নেহা জানিয়েছেন, বাংলার মাটিতে কাটানো দিনগুলিই তাঁর রাজনৈতিক চিন্তাভাবনাকে রূপ দিয়েছিল। চারু মজুমদার, পাবলো নেরুদা কিংবা অরুন্ধতী রায়ের লেখা এবং নকশালবাড়ি আন্দোলনের প্রভাব তাঁকে দক্ষিণপন্থা থেকে দূরে সরিয়ে বামপন্থী আদর্শে দীক্ষিত করতে সাহায্য করেছিল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *