নন্দীগ্রামে কি আদৌ ভাঙেনি মমতার পা? বাঙুরের রিপোর্ট প্রকাশ্যে এনে বিস্ফোরক শুভেন্দু – এক ঝলক

নন্দীগ্রামে কি আদৌ ভাঙেনি মমতার পা? বাঙুরের রিপোর্ট প্রকাশ্যে এনে বিস্ফোরক শুভেন্দু – এক ঝলক

একঝলক ডেস্ক:

একুশের বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামের বিরুলিয়া বাজারে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার দাবি নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রতি বাঙুর ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের দুটি স্ক্যান রিপোর্ট প্রকাশ করে শুভেন্দু অধিকারী দাবি করেন, সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাড় ভাঙেনি বা বড় কোনও চোটও লাগেনি। বাঙুরের রিপোর্টে স্পষ্ট, বুকের এবং বাঁ হাঁটুর সিটি স্ক্যানে গুরুতর আঘাতের চিহ্ন নেই। এমনকি হাঁটুতে যে ক্ষয়জনিত সমস্যা দেখা গেছে, তা সম্পূর্ণ বয়সজনিত বলে চিকিৎসকদের অভিমত।

এই বিস্ফোরক দাবির তীব্র নিন্দা জানিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ একে ‘রুচিহীন ও কুরুচিকর রাজনীতি’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর পালটা দাবি, মমতার পায়ের জখম এবং নরম টিস্যুর গভীর আঘাত ছিল সম্পূর্ণ বাস্তব এবং চিকিৎসকরা এর সাক্ষী। উপনির্বাচনের আগে রাজনৈতিক ফায়দা তুলতে ব্যক্তিগত চিকিৎসা সংক্রান্ত গোপনীয়তা ভেঙে কুৎসা রটানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *