শোয়ার এই একটি ভুলেই প্রাণ হারাচ্ছে হাজারো নবজাতক, বিপদে নেই তো আপনার সন্তান – এক ঝলক

শোয়ার এই একটি ভুলেই প্রাণ হারাচ্ছে হাজারো নবজাতক, বিপদে নেই তো আপনার সন্তান – এক ঝলক

একঝলক ডেস্ক:

ইউনাইটেড স্টেটস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)-এর এক সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ভুল উপায়ে ঘুম পাড়ানোর কারণে বিশ্বজুড়ে হাজার হাজার নবজাতকের অকালমৃত্যু ঘটছে। গবেষণার তথ্য অনুযায়ী, ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ ও অন্যান্য কারণে শিশুদের মৃত্যুর হার প্রায় ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। অতি নরম বিছানা, ভুল দোলনার ব্যবহার, অন্য কারও সঙ্গে ঘুমানো কিংবা বুকে-পিঠে জড়িয়ে ঘুমানোর অভ্যাসের কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। অতিরিক্ত নরম বিছানা বা বালিশ মুখে চেপে ধরে শিশুর শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়াই এই প্রাণহানির প্রধান কারণ হয়ে দাঁড়াচ্ছে।

আমেরিকান অ্যাকাডেমি অফ পেডিয়াট্রিকসের বিশেষজ্ঞরা জানান, সামান্য কিছু সচেতনতা অবলম্বন করলেই এই মর্মান্তিক বিপর্যয় রোধ করা সম্ভব। গবেষকদের পরামর্শ অনুযায়ী, অন্তত ৬ মাস বয়স পর্যন্ত শিশুকে সবসময় পিতামাতার কাছাকাছি নিরাপদ ও সমতল মসৃণ জায়গায় ঘুমাতে দেওয়া উচিত। শিশুর শোয়ার স্থানটি বালিশ, চাদর ও খেলনামুক্ত রাখা অত্যন্ত জরুরি, যাতে কোনোভাবেই শ্বাসরোধ হওয়ার ঝুঁকি না থাকে। এছাড়া উপুড় হয়ে ঘুমানো বা অস নিরাপদ দোলনা ব্যবহারের ক্ষেত্রেও বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। নবজাতকের সুরক্ষা নিশ্চিতে অভিভাবকদের অবিলম্বে ঘুম সংক্রান্ত এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা প্রয়োজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *