হাসপাতাল ফেরত দিল প্রসব যন্ত্রণায় কাতর তরুণীকে, রাস্তার ধারেই জন্মাল নতুন প্রাণ – এক ঝলক

হাসপাতাল ফেরত দিল প্রসব যন্ত্রণায় কাতর তরুণীকে, রাস্তার ধারেই জন্মাল নতুন প্রাণ – এক ঝলক

একঝলক ডেস্ক:

উত্তরপ্রদেশের জ্ঞানপুরের মহারাজা চেত সিং জেলা হাসপাতালে প্রসবযন্ত্রণা নিয়ে আসা রানি নামে এক তরুণীকে ভর্তি করতে অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ। পরিবারের অভিযোগ, মুসহর সম্প্রদায়ের সদস্য হওয়ায় তাঁদের সাথে এই বৈষম্যমূলক আচরণ করা হয়। চরম অবহেলার শিকার হয়ে হাসপাতাল থেকে বের হওয়ার পর পথেই সন্তান প্রসব করতে বাধ্য হন ওই দলিত তরুণী। ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্থানীয় প্রশাসনের পাশাপাশি পুরো অঞ্চল জুড়েই ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর প্রশাসনিক স্তরে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে চার সদস্যের বিশেষ তদন্ত কমিটি। প্রাথমিক তদন্তে গাফিলতি প্রমাণিত হওয়ায় দায়িত্বে থাকা ইএমও ড. পঙ্কজকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়। একই সাথে, প্রসূতিকে পরীক্ষা না করে ফিরিয়ে দেওয়া এবং জাতিগত বৈষম্যমূলক মন্তব্য করার অভিযোগে ড. অজয় তিওয়ারি, ড. নীলিমা ধাওয়ান ও এক নার্সের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *