‘নিজেকে বিচ্ছিন্ন করছে আমেরিকা, বাড়ছে চিনের প্রভাব’, বদলে যাচ্ছে পৃথিবীর চেহারা! বললেন জয়শঙ্কর

‘নিজেকে বিচ্ছিন্ন করছে আমেরিকা, বাড়ছে চিনের প্রভাব’, বদলে যাচ্ছে পৃথিবীর চেহারা! বললেন জয়শঙ্কর

বিশ্ব রাজনীতিতে দ্রুত বদলে যাওয়া ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট ও আন্তর্জাতিক সমীকরণ তুলে ধরলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। দিল্লিতে আয়োজিত ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’-এ অংশ নিয়ে তিনি বলেন, আমেরিকা বর্তমানে ‘স্বেচ্ছায় নিজেকে একা করে নিচ্ছে’, আর ঠিক সেই সুযোগেই বিশ্বমঞ্চে দ্রুত উত্থান ঘটছে চিনের।

বিদেশমন্ত্রীর মতে, দুই প্রধান শক্তিধর দেশের মধ্যে যখন তীব্র প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা চলছে, তখন বিশ্বরাজনীতির ভারসাম্য রক্ষায় এক নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে মাঝারি ক্ষমতার দেশগুলি এখন নিজেদের মধ্যে ধীরে ধীরে নতুন জোট গড়ে তুলছে, যা সামগ্রিকভাবে গোটা পৃথিবীর রাজনৈতিক প্রেক্ষাপট ও চেহারা বদলে দিচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *