BYPOLL: ‘দোয়া’ চেয়ে ২৭৪ মসজিদে চিঠি হুমায়ুনের
October 5, 20267:00 am

রেজিনগর উপনির্বাচনের আগে সংখ্যালঘু ভোটব্যাঙ্ককে একজোট করতে মরিয়া আম জনতা উন্নয়ন পার্টির নেতা হুমায়ুন কবীর। বিপদে রয়েছেন বলে সহযোগিতা চেয়ে মসজিদে চিঠি দিলেন হুমায়ুন। একটা-দুটি নয়, ২৭৪টি মসজিদে ওই চিঠি দিয়েছেন বলে খবর। বিষয়টি জানাজানি হতেই রাজনৈতিক মহলে জোর গুঞ্জন ছড়িয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের কাছে ‘দোয়া’ করার আবেদন জানিয়েছেন। সেই ‘দোয়া’ তাঁকে বিপদমুক্ত করবে বলেই চিঠিতে লিখেছেন হুমায়ুন।